এই সিরিজে ভারতের বড় প্রাপ্তি বলতে ওপেনিংয়ে শুভমনের গিলের আত্মবিশ্বাসী ব্যাটিং। হয়তো অন্যদের মতো ঝোড়ো ইনিংস নয়, কিন্তু ক্যারিবিয়ানের মন্থর পিচের জন্য উপযুক্ত ইনিংস খেলে ভারতকে বড় রানের ভিত গড়তে তিনি সাহায্য করেছেন এই কেকেআর প্রাক্তনী।
আরও পড়ুন - Commonwealth Games : প্রধান প্রতিপক্ষ সেই অস্ট্রেলিয়া, হকিতে চক দের অপেক্ষায় ভারতীয় দল
advertisement
চলতি সিরিজে ২০৫ রান ও তৃতীয় ওডিআইতে অপরাজিত ৯৮ রান করার জন্য প্লেয়ার অফ দ্য ম্যাচ ও প্লেয়ার অফ দ্য সিরিজের শিরোপা পেয়েছেন শুভমন গিল। তবুও ম্যাচের শেষে মন খারাপ শুভমনের। কারণ নিজের ষষ্ঠ ম্যাচেই প্রথম ওডিআই ১০০ করার সুযোগ হাতছাড়া হয় তাঁর। বৃষ্টির জন্য প্রথমে ম্যাচ ৪০ ওভারের হয়ে যায়।
কিন্তু ৩৬ ওভার শেষেই ফের বৃষ্টি শুরু হওয়ায় ভারত আর ব্যাটের সুযোগ পায়নি। তখন গিল ৯৮ বলে ৯৮ করে নট আউট। ম্যাচের শেষে নিজের হতাশা গোপন করেননি এই পঞ্জাবের তরুণ। নিজের ইনিংস নিয়ে তিনি খুশি বলে জানান গিল। এদিন স্ট্রাইক রোটেট করে খেলছিলেন বলে জানান গিল। তারপর বৃষ্টির পর ওভার কাটছাঁট হওয়ার পর চালিয়ে খেলেন তিনি।
ইরফান পাঠান জানিয়েছেন শুভমন যেভাবে খেলছে তাতে খুব তাড়াতাড়ি নির্বাচকদের ও ভুল প্রমাণ করবে। শুধু টেস্ট এবং একদিনের ম্যাচ নয়, গিল কিন্তু ওপেনার হিসেবে টি টোয়েন্টিতেও নাম করবে। ব্যাটের লম্বা হ্যান্ডেল যেভাবে ব্যবহার করে সেটা তারিফ করার মত।
