TRENDING:

Rinku Singh Father Passes Away: লড়াই থামল, প্রয়াত রিঙ্কু সিংয়ের বাবা খানচন্দ্র সিং

Last Updated:

Rinku Singh's Father Death News: প্রয়াত ক্রিকেটার রিঙ্কু সিংয়ের বাবা। গত কয়েকদিন ধরেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তিনি। লিভার ক্যানসারের কঠিন পর্যায়ে ছিলেন খানচন্দ্র সিং।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ম্যাচ ছেড়ে মাঝপথে বাড়ি ফিরেও হল না শেষরক্ষা। রিঙ্কু সিংয়ের বাবা হার মানলেন মৃত্যুর কাছে। প্রয়াত খানচন্দ্র সিং। দীর্ঘদিন ধরেই ভুগছিলেন লিভার ক্যানসারে। ফোর্থ স্টেজে ছিলেন তিনি। অনেকদিন ধরে ভর্তি ছিলেন গ্রেটার নয়ডার একটি হাসপাতালে। বৃহস্পতিবার তাঁর স্বাস্থ্যের চরম অবনতি ঘটে। হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খানচন্দ্র সিং।
প্রয়াত রিঙ্কু সিংয়ের বাবা
প্রয়াত রিঙ্কু সিংয়ের বাবা
advertisement

অবস্থা এতটাই সঙ্কটজনক ছিল যে জিম্বাবোয়ে ম্যাচের আগে চেন্নাইয়ে টিম ছেড়ে নয়ডায় ফিরেছিলেন রিঙ্কু। কিন্তু শেষরক্ষা হল না ৷ চলে গেলেন খানচন্দ্র সিং।

আরও পড়ুন– ‘আমার ওঁকেই প্রয়োজন ছিল…’ বিয়ের ছবি শেয়ার করে লিখলেন বিজয়, চোখের জলে স্বামীকে আলিঙ্গন রশ্মিকার

হাসপাতাল সূত্রে খবর, চতুর্থ পর্যায়ের লিভার ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। সম্প্রতি তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটে, যার ফলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বাবার স্বাস্থ্যের অবনতির খবর পেয়ে, রিঙ্কু সিং টুর্নামেন্টের মাঝপথেই বাড়ি ফিরে আসেন। ডাক্তারদের সব রকম প্রচেষ্টা সত্ত্বেও অবস্থার উন্নতি হয়নি। ভেন্টিলেটর সাপোর্টেই ছিলেন শেষের কয়েকদিন। রেনাল রিপ্লেসমেন্ট থেরাপিও দেওয়া হয় তাঁকে। কিন্তু তাতেও লাভ হয়নি ৷ অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রিঙ্কু সিংয়ের বাবা ৷

advertisement

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়াম জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচের আগে আচমকাই বাড়ি ফিরে যান রিঙ্কু। বাবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে জরুরি ভিত্তিতে বাড়ি চলে যেতে হয়েছিল।

আরও পড়ুন– ইডেনে রবিবার ওয়েস্ট ইন্ডিজকে হারালেই বিশ্বকাপের সেমিফাইনালে ভারত, তবে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কী হবে?

সেরা ভিডিও

আরও দেখুন
পরিত্যক্ত জমি এখন সবুজে ভরা, রান্নাঘরে প্রতিদিন আসছে টাটকা শাকসবজি! খুদে কৃষকদের কেরামতি
আরও দেখুন

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন খানচন্দ্র সিং। তবে সম্প্রতি অবস্থার অবনতি হওয়ায় তাঁকে গ্রেটার নয়ডার হাসপাতালে ভর্তি করা হয়। বাবার সঙ্গে দেখা করে দ্রুতই চেন্নাইয়ে ফিরে আসেন রিঙ্কু। কিন্তু দলের কম্বিনেশনে পরিবর্তন আনে টিম ম্যানেজমেন্ট। বৃহস্পতিবারের ম্যাচে রিঙ্কুু প্রথম একাদশে জায়গা পাননি ৷ অবশেষে আসে বাবার মৃত্যুসংবাদ ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Rinku Singh Father Passes Away: লড়াই থামল, প্রয়াত রিঙ্কু সিংয়ের বাবা খানচন্দ্র সিং
Open in App
হোম
খবর
ফটো
লোকাল