ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ প্রতিযোগিতায় ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টসের হয়ে খেলতে চলেছেন রিচা ঘোষ। বাংলার ক্রিকেটারকে ৫০ হাজার পাউন্ড বা প্রায় ৬২ লক্ষ টাকা দিয়ে কিনেছে সঞ্জীব গোয়েন্কার পার্টনারশিপে থাকা এই দল। তবে পাকিস্তানের কোনও ক্রিকেটার দল পাননি।
advertisement
জেমাইমা রডরিগেজ় খেলবেন সাদার্ন ব্রেভের হয়ে। অতীতে তিনি লিডসের হয়ে খেলেছেন। তবে দল পাননি যস্তিকা ভাটিয়া, শ্রী চরণী। পাকিস্তানের কোনও মহিলা ক্রিকেটারকেও নেয়নি ‘দ্য হানড্রেড’-এর দলগুলি। বাঁ হাতি ব্যাটার মুনিবা আলি, জোরে বোলার ডায়ানা বেগ, বাঁ হাতি স্পিনার সাদিয়া ইকবাল এবং অধিনায়ক ফতিমা সানা নাম লিখিয়েছিলেন। প্রত্যেকের ন্যূনতম দাম ছিল ১৮.৫৩ লক্ষ টাকা। তবে কোনও ক্রিকেটারকেই নিতে আগ্রহ দেখায়নি কোনও দল।
ভারতের আর এক ক্রিকেটার দীপ্তি শর্মাকে নিয়েছে সানরাইজার্স লিডস। তিনি ৩৪ লক্ষ টাকায় যোগ দিয়েছেন নতুন দলে। অতীতে লন্ডন স্পিরিটের হয়ে খেলেছেন দীপ্তি। ফলে ‘দ্য হানড্রেড’-এ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। অলরাউন্ডার হিসাবে নজর কাড়তে পারেন।
