TRENDING:

আর কি ফেরা হবে না পেলের? প্যালিয়াটিভ কেয়ার ইউনিট-এ কেমন আছেন ফুটবল সম্রাট!

Last Updated:

Pele: জীবন আর মৃত্যুর মাঝখানে ফুটবল সম্রাট। আর কি সুন্দর পৃথিবীতে ফেরা হবে না পেলের!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সাও পাওলো: ফুটবলের সঙ্গে তাঁর আত্মার যোগাযোগ। তাই হয়তো বিশ্বকাপের সময়ই...!
advertisement

দোহায় আসার ইচ্ছে ছিল তাঁর। শরীর সঙ্গ দেয়নি। ১৯৭৩ সালে তিনি স্যান্টোসের হয়ে প্রদর্শনী ম্যাচ খেলতে প্রথমবার এসেছিলেন দোহায়। সেই স্মৃতির কথা বলেছিলেন কিছুদিন আগেই। জানিয়েছিলেন, মনটা তাঁর পড়ে রয়েছে কাতারে। বিশ্বকাপ দেখার আরেকটা সুযোগ ছিল তাঁর সামনে। কিন্তু ৮২ বছরে জরাজীর্ণ শরীরটা সঙ্গ দিল না।

আরও পড়ুন- ডাচ ম্যাজিকে ম্লান আমেরিকা, ডামফ্রিসের দাপটে কোয়ার্টার ফাইনালে কমলা ব্রিগেড

advertisement

পেলের মন চাইল, শরীর পারল না। এবারের বিশ্বকাপ তাঁর মাঠে বসে দেখা হয়নি। আর বিশ্বকাপটা মাঝপথে ফেলেই চলে যেতে হল হাসপাতালে। ফুটবল সম্রাট হাসপাতালে। এমন খবরেই মন খারাপ হয় গোটা বিশ্বের। তার উপর এটাও শুনতে হচ্ছে, পেলের শরীর আর কেমোথেরাপিতে সায় দিচ্ছে না। পেলে সাড়া দিচ্ছেন না।

পেলের শরীরে ক্যান্সার বাসা বেঁধেছিল অনেকদিন আগেই। তার উপর হৃদযন্ত্রে সমস্যা। সেইসঙ্গে শ্বাসযন্ত্রে সংক্রমণ। এই মুহূর্তে চিকিৎসায় আর সাড়া দিচ্ছে না ব্রাজিলিয়ান কিংবদন্তির শরীর। পেলেকে এই মুহূর্তে প্যালিয়াটিভ কেয়ারে স্থানান্তর করা হয়েছে।

advertisement

প্যালিয়াটিভ কেয়ার ইউনিট হচ্ছে মৃত্যুপথযাত্রীদের কষ্ট উপশমকারী একটি ইউনিট। সেখানে রোগীকে বাঁচিয়ে তোলার কোনও আশাই দেওয়া হয় না। বরং মৃত্যু পর্যন্ত সেই ব্যক্তির কষ্ট যতটা কমানো যায়, সেই চেষ্টাই করা হয়। এখন প্রশ্ন হচ্ছে, পেলে কি আর ফিরবেন না!

আরও পড়ুন- ব্রাজিল দল যেমন মিনি হাসপাতাল, চোটের কারণে বিশ্বকাপের বাইরে আরও ২ তারকা

advertisement

পেলেকে প্যালিয়াটিভ কেয়ারে নেওয়ার বিষয়টি প্রথম জানিয়েছিল, ব্রাজিলিয়ান গণমাধ্যম ‘ফোলহা ডে সাও পাওলো’। তার পর থেকেই উদ্বেগ গোটা বিশ্বে।

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

তবে প্যালিয়াটিভ কেয়ারে নেওয়া মানেই সঙ্গে সঙ্গে মৃত্যু, এমন নয় ব্যাপারটা।  বেশ কিছু ক্ষেত্রে প্রায় ১ বছরের বেশি সময় বেঁচে থাকতে পারেন অসুস্থ ব্যক্তি। পেলের জন্য তাই গোটা বিশ্বের এখন প্রার্থনা ছাড়া কিছুই করার নেই যেন!

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
আর কি ফেরা হবে না পেলের? প্যালিয়াটিভ কেয়ার ইউনিট-এ কেমন আছেন ফুটবল সম্রাট!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল