TRENDING:

T20 World Cup 2026 : জমে গেল বিশ্বকাপ! ভারত এখন সব থেকে চাপে, পাকিস্তানের সেমিফাইনালের রাস্তা পরিষ্কার! দেখে নিন অঙ্ক

Last Updated:

T20 World Cup 2026 : অনেকেই মনে করেছিলেন, সূর্যকুমার যাদবের নেতৃত্বে টিম ইন্ডিয়া সহজেই টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট পেয়ে যাবে। কিন্তু বাস্তবে হল উল্টো।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : এবার মনে করা হচ্ছিল সূর্যকুমার যাদবের নেতৃত্বে টিম ইন্ডিয়া সহজেই সেমিফাইনালের টিকিট পেয়ে যাবে। কিন্তু বাস্তবে ছবিটা আলাদা। গ্রুপ পর্বে অপরাজিত থাকার পর সুপার-৮-এর প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে হেরে বড় ধাক্কা খেয়েছে ভারত।
News18
News18
advertisement

এই পরাজয়ে সেমিফাইনালে ওঠার পথ অনেকটাই কঠিন হয়ে গেছে। নেট রান রেট মাইনাসে নেমে যাওয়ায় ‘মেন ইন ব্লু’-র সমীকরণ পুরোপুরি জটিল হয়ে পড়েছে। অর্থাৎ ভারতীয় দল এখন চাপে।

অন্যদিকে গ্রুপ ২-এ থাকা পাকিস্তানের জন্য সেমিফাইনালের রাস্তা অনেকটাই পরিষ্কার বলে মনে হচ্ছে। অধিনায়ক সলমান আলি আঘার নেতৃত্বাধীন পাকিস্তান কীভাবে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে পারে, সেই সম্ভাব্য সমীকরণই এখন বিশ্লেষণের বিষয়।

advertisement

টি২০ বিশ্বকাপ ২০২৬-এর সুপার-৮ পর্বে দুটি গ্রুপ রয়েছে।

গ্রুপ ১-এ আছে ভারত, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ে।
আর গ্রুপ ২-এ রয়েছে পাকিস্তান, নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা

advertisement

গ্রুপ ২-এর বর্তমান পয়েন্ট টেবিল ও সমীকরণ বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, পাকিস্তানের সামনে মাত্র দুটি ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ রয়েছে।

১. নিজেদের বাকি ম্যাচগুলো জেতা (অন্তত একটি বড় ব্যবধানে)।
২️. নেট রান রেট ইতিবাচক জায়গায় নিয়ে যাওয়া এবং প্রতিদ্বন্দ্বীদের থেকে এগিয়ে রাখা।

এই দুটি শর্ত পূরণ করতে পারলেই পাকিস্তানের সেমিফাইনালের টিকিট প্রায় নিশ্চিত হয়ে যাবে। গ্রুপ ২-এ এই মুহূর্তে শীর্ষে রয়েছে ইংল্যান্ড। তারা একটি ম্যাচ জিতে +২.৫৫০ নেট রান রেট নিয়ে টেবিলের এক নম্বরে আছে।

advertisement

পাকিস্তান ও নিউজিল্যান্ডের ঝুলিতে ১টি করে পয়েন্ট (পাকিস্তানের একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায়)। শ্রীলঙ্কা সবার নিচে রয়েছে।পাকিস্তানের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। এখন সুপার-৮-এর দ্বিতীয় ম্যাচে ২৪ ফেব্রুয়ারি তাদের মুখোমুখি হতে হবে ইংল্যান্ডের। এই ম্যাচটি তাদের জন্য টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে।

আরও পড়ুন- Team India: তিনিও ‘অধিনায়ক’! ভারত হারতেই হলেন সরব! দল নিয়ে বলে দিলেন বড় কথা!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বয়সকে থোড়াই কেয়ার,বাতের ব্যাথাকে দূরে ছুঁড়ে রক ক্লাইম্বিং,ক্যারাটে সিনিয়র সিটিজেনদের
আরও দেখুন

এরপর ২৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচেও সবার নজর থাকবে, কারণ সেই লড়াই গ্রুপ ২-এর সেমিফাইনালের সমীকরণ চূড়ান্তভাবে নির্ধারণ করতে পারে।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
T20 World Cup 2026 : জমে গেল বিশ্বকাপ! ভারত এখন সব থেকে চাপে, পাকিস্তানের সেমিফাইনালের রাস্তা পরিষ্কার! দেখে নিন অঙ্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল