TRENDING:

Sania Mirza : পাকিস্তানি মহিলাদের টেনিস শেখাবেন সানিয়া মির্জা? পুরো সত্যিটা জানুন

Last Updated:

Pakistan female tennis star Mehak Khokhar request Sania Mirza to provide training. পাকিস্তানের মহিলাদের টেনিস তারকা মেহেক খোখার ভারতীয় টেনিস সেনসেশন সানিয়া মির্জাকে পাকিস্তানে এসে পাকিস্তানি মহিলা টেনিস দলকে প্রশিক্ষণ দিতে অনুরোধ করেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সানিয়াকে বিশেষ অনুরোধ পাকিস্তানি টেনিস তারকার
সানিয়াকে বিশেষ অনুরোধ পাকিস্তানি টেনিস তারকার
advertisement

আরও পড়ুন - Bengal Ranji Trophy : সুদীপের পর অনুষ্টুপের শতরান! মনোজের ব্যাটে রঞ্জিতে রানের পাহাড়ে বাংলা

এই মরশুমেই টেনিস থেকে অবসর নেওয়ার ইঙ্গিত দিয়েছেন সানিয়া মির্জা। ইউএস ও পেনে খেলার পরেই হয়ত অবসর নেবেন তিনি। পাকিস্তানের মহিলাদের টেনিস তারকা মেহেক খোখার ভারতীয় টেনিস সেনসেশন সানিয়া মির্জাকে পাকিস্তানে এসে পাকিস্তানি মহিলা টেনিস দলকে প্রশিক্ষণ দিতে অনুরোধ করেছেন। আসলে পাকিস্তান থেকে দীর্ঘদিন সেভাবে কোনও টেনিস প্লেয়ার উঠে আসেনি।

advertisement

এই কারণে সানিয়ার স্বামী পাক ক্রিকেটার শোয়েব মালিকের কাছে সাহায্যও চেয়েছেন মেহেক। মেহক খোখার এক ভিডিও বার্তায় বলেছেন যে, পাকিস্তান ফেডারেশন কাপ সহ আরও অনেক আন্তর্জাতিক ইভেন্ট ইভেন্ট শীঘ্রই আসছে। এমন পরিস্থিতিতে সানিয়া মির্জা পাকিস্তানে আসছেন, তাঁর উচিত আমাদের দলকে কোচিং দেওয়া।

মেহেক তাঁর বার্তায় বলেছেন যে, আমি শোয়েব মালিককেও বলব সানিয়া ভাবীকে পাকিস্তান টেনিস দলকে প্রশিক্ষণ দিতে বলুন, এতে আমাদের অনেক উপকার হবে। মেহেক খোখার বর্তমানে পাকিস্তানের শীর্ষ টেনিস খেলোয়াড়দের একজন। সানিয়া মির্জার মতো, মেহেকও তাঁর গ্ল্যামারাস অবতারের জন্য পরিচিত, তাঁকে অনেক টিভি শোতেও দেখা গিয়েছে।

advertisement

সানিয়া মির্জা পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিকের স্ত্রী, তাই তিনি প্রায়শই পাকিস্তানে যান। কিছু সময় আগে, সানিয়া মির্জা পাকিস্তানে অনেক দিন কাটিয়েছিলেন, তিনি অনেক টিভি শো এবং অন্যান্য অনুষ্ঠানেও উপস্থিত হয়েছিলেন।

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রাম যেন জীবন্ত ক্যানভাস! তুলি হাতে 'ম্যাজিক' পুুরুলিয়ার মেয়েদের, দেওয়ালে দেওয়ালে রঙিন স্বপ্ন দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন
আরও দেখুন

মেহেক মনে করেন পাকিস্তানি মহিলাদের কাছে সানিয়া মির্জার কাছ থেকে ট্রেনিং নেওয়া স্বপ্নের মতো ব্যাপার হবে। কিন্তু এটা তার ইচ্ছে। সানিয়া এতে রাজি হন কিনা সেটা সময় বলবে। তবে সম্ভাবনা নেই বললেই চলে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Sania Mirza : পাকিস্তানি মহিলাদের টেনিস শেখাবেন সানিয়া মির্জা? পুরো সত্যিটা জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল