TRENDING:

Bangladesh Cricket: বিশ্বকাপ বয়কট করা ভারত বিরোধী বুলবুলকে সরিয়ে দিল তারেক সরকার! বাংলাদেশ ক্রিকেটের প্রধান হলেন তামিম ইকবাল

Last Updated:
Bangladesh Cricket: বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও বদল, সরিয়ে দেওয়া হল ভারতে বিশ্বকাপ বয়কট করা বিসিবির প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি নিযুক্ত হলেন তামিম ইকবাল।
advertisement
1/6
বিশ্বকাপ বয়কট করা ভারত বিরোধী বুলবুলকে সরিয়ে দিল তারেক সরকার! বাংলাদেশ ক্রিকেটের প্রধান হলেন তামিম ইকবাল
ইউনূস সরকারের পতনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও বদল, সরিয়ে দেওয়া হল ভারতে বিশ্বকাপ বয়কট করা বিসিবির প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলকে। বুলবুল-সহ অ্যাড হক কমিটিকেই বরখাস্ত করল বাংলাদেশ সরকার।
advertisement
2/6
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি নিযুক্ত হলেন তামিম ইকবাল। বিএনপি সরকার ক্ষমতায় আসতেই নতুন ভাবে সাজানো হল বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কমিটি।
advertisement
3/6
ভারতে বিশ্বকাপ খেলতে না চাওয়ায় ইউনূস সরকারের তীব্র নিন্দা করেছিলেন তামিম। বাংলাদেশ আইসিসি থেকে বেশি অর্থ পায়, সুতরাং সব দিক বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মন্তব্য করেছিলেন তিনি। এটা সেই সময় পছন্দ হয়নি ইউনূসের অন্তর্বর্তী সরকারের একাধিক কর্তার।
advertisement
4/6
তামিমের সেই মন্তব্যের জন্য দেশ জুড়ে তামিমের বিরুদ্ধে বিক্ষোভও করেন বাংলাদেশের জনতার একাংশ। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম তামিমকে ভারতের দালাল বলে বিতর্কিত স্ট্যাটাস দেন।
advertisement
5/6
প্রাক্তন অধিনায়ককেই এবার বোর্ডের মসনদে বসাল বাংলাদেশ সরকার। PTI-র তথ্য অনুযায়ী, Bulbul-কে মূলত T20 World Cup-এর সময়কার বিশৃঙ্খলার জন্য সরানো হয়েছে, যেখানে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুল প্রাক্তন অধিনায়ককে কার্যত জোর করেন এবং জাতীয় দলকে ভারত সফরে যেতে দেননি বিশ্বকাপের জন্য।
advertisement
6/6
আসিফ নজরুল, বুলবুল-সহ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ভারত বিরোধী মনোভাবের জন্য বিশ্বকাপে খেলতে পারেনি বাংলাদেশ। এবার সেই বোর্ডের কর্তাদেরই সরিয়ে দিল সরকার।
বাংলা খবর/ছবি/খেলা/
Bangladesh Cricket: বিশ্বকাপ বয়কট করা ভারত বিরোধী বুলবুলকে সরিয়ে দিল তারেক সরকার! বাংলাদেশ ক্রিকেটের প্রধান হলেন তামিম ইকবাল
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল