TRENDING:

দীপার জন্মদিনে শুভেচ্ছাবার্তা সচিনের, ২৭ -র সোনার মেয়ে ভাসলেন শুভেচ্ছার জোয়ারে

Last Updated:

মাস্টারব্লাস্টার দীপার সঙ্গে একই স্টেজে বসে থাকা একটি ছবি শেয়ার করেছেন৷ তার সঙ্গে দিয়েছেন নিজের শুভেচ্ছাবার্তা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: অলিম্পিক গেমসে -র জিমন্যাস্টিক বিভাগে অংশ নেওয়া প্রথম ভারতীয় অ্যাথলিট দীপা কর্মকারের রবিবার জন্মদিন৷ ২৭-র দীপা কে গোল্ডেন গার্লও বলা হয়৷ ত্রিপুরার আগরতলার দীপা অলিম্পিক্সে জিমন্যাস্টিক ইভেন্টে চতুর্থ হয়েছিলেন৷ সারা দেশকে তিনি যে গর্বের জায়গায় পৌঁছে দিয়েছিলেন তা আজও সকলের মনে অম্লান৷
advertisement

দীপার জন্মদিনে বহু মানুষই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন৷ তাঁর মধ্যে সবচেয়ে স্পেশাল সচিনের শুভেচ্ছা৷ মাস্টারব্লাস্টার দীপার সঙ্গে একই স্টেজে বসে থাকা একটি ছবি শেয়ার করেছেন৷ তার সঙ্গে দিয়েছেন নিজের শুভেচ্ছাবার্তা৷

advertisement

মাত্র ৬ বছর বয়সে জিমন্যাস্টিকেই নিজেকে ডুবিয়ে দেন৷ দীপা কর্মকারের কোচ বিশ্বেশ্বর নন্দী তাঁকে ধীরে ধীরে গড়ে তোলেন৷ ২০১৪ -তে কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জেতেন দীপা৷ তিনিই প্রথম ভারতীয় জিমন্যাস্ট হিসেবে কমনওয়েলথ গেমসে পদক জয়ের ইতিহাস তৈরি করেন৷ ২০১০-র সন্তোষ কুমারের পর তিনি কমনওয়েলেথ পদক জিতেছিলেন৷

২০১৫ তে দীপা কর্মকার প্রথম ভারতীয় জিমন্যাস্ট হিসেবে ওয়ার্ল্ড আর্টিস্টিক জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপ -র ফাইনাল রাউন্ডে পৌঁছেছিলেন৷  দীপা কর্মকার ২০১৬ তে অলিম্পিক্সে -র জিমন্যাস্টিকের মূল পর্বে ওঠেন৷ ভারতের ৫২ বছরের ইতিহাসে যা প্রথম ছিল৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
টাকার অভাবে ফিরতে হচ্ছিল খালি হাতে, খুদেদের শখ মেটাতে উদয় থানার বড়বাবু!
আরও দেখুন

দীপা কর্মকার গ্লোবাল জিমন্যাস্টিক ইভেন্টে সোনার পদকও জিতেছিলেন তিনি৷ এটাও তিনি প্রথম ভারতীয় মহিলা হিসেবে জিতেছিলেন৷ ২০১৭ তে দীপা কর্মকার ফোর্বসের সুপার অ্যাচিভার্স ফ্রম এশিয়া তালিকাতেও জায়গা পেয়েছিলেন৷

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
দীপার জন্মদিনে শুভেচ্ছাবার্তা সচিনের, ২৭ -র সোনার মেয়ে ভাসলেন শুভেচ্ছার জোয়ারে
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল