TRENDING:

Old Is Gold: দেখে মনে হয় ৫০ কিম্বা বড়জোড় ৫৫, আসল বয়স ৭৫, তাঁর হাতে লাঠি কথা বলে, দৃপ্ততায় হবেন মুগ্ধ

Last Updated:

Old Is Gold: বয়স ৭৫, তেজে আজও তরুণ: লাঠি খেলায় অনন্য শিবাজী রাও, দক্ষতায় কোনও ভাঁটা পড়েনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: বয়স তাঁর প্রায় ৭৫ ছুঁইছুঁই। কিন্তু এক ঝলক দেখলে কেউই বিশ্বাস করতে পারবেন না। চেহারা, চলা-ফেরা আর শারীরিক সক্ষমতায় তিনি যেন আজও ৫০–৫৫ বছরের যুবক। পশ্চিম মেদিনীপুর জেলার রেল শহর খড়গপুরের ছোট ট্যাংরা এলাকার বাসিন্দা শিবাজী রাও পেশায় একজন অবসরপ্রাপ্ত রেলকর্মী। কর্মজীবন থেকে অবসর নিলেও তাঁর জীবনচর্চা আজও থেমে নেই।
advertisement

অবাঙালি হলেও জন্ম ও বেড়ে ওঠা খড়গপুরেই। ছোটবেলা থেকেই শরীরচর্চা ও মার্শাল আর্টজাতীয় খেলাধুলোর প্রতি ছিল তাঁর গভীর আগ্রহ।

আরও পড়ুন – Shehbaz Sharif To Decide On Pakistan: না ক্রিকেট বোর্ড শুধুই ‘পুতুল’- ভারতের বিরুদ্ধে খেলবে কিনা পাকিস্তান এই বড় সিদ্ধান্ত নেবে পাক সরকার

বিশেষ করে লাঠি খেলা ও বিভিন্ন অস্ত্র পরিচালনায় একসময় ছিল অসাধারণ দক্ষতা। নিখুঁত কৌশলে লাঠি ঘোরান, আক্রমণ ও আত্মরক্ষার ভঙ্গি আজও তাঁর শরীরে স্বাভাবিকভাবে ধরা পড়ে।

advertisement

View More

বর্তমান সময়ে বয়সের ভার থাকলেও দক্ষতায় কোনও ভাঁটা পড়েনি। আজও তিনি নিজে বিভিন্ন কৌশলে লাঠি খেলতে পারেন। শুধু লাঠিই নয়, তলোয়ার চালনাতেও তাঁর পারদর্শিতা চোখে পড়ার মত। তাঁর নড়াচড়া, ভারসাম্য ও মনোযোগ দেখে অবাক হন অনেকেই।

তবে শিবাজী রাওয়ের জীবনের সবচেয়ে বড় আনন্দ এখন অন্য জায়গায়। নিজের অর্জিত জ্ঞান ও দক্ষতা তিনি বিলিয়ে দিচ্ছেন নতুন প্রজন্মের মধ্যে। এলাকার বহু ছেলে-মেয়েকে তিনি নিয়মিত লাঠি খেলার প্রশিক্ষণ দেন। শারীরিক সুস্থতার পাশাপাশি আত্মবিশ্বাস ও শৃঙ্খলার পাঠও দেন তাঁদের।

advertisement

এছাড়াও অবসর সময়ে ছবি আঁকাতেও তিনি সমান পারদর্শী। শিল্পচর্চা ও শরীরচর্চা—এই দুইয়ের সমন্বয়েই যেন তাঁর জীবনের সার্থকতা। শিবাজী রাও প্রমাণ করে দিয়েছেন, বয়স শুধু একটি সংখ্যা। ইচ্ছাশক্তি, নিয়মিত অনুশীলন আর ইতিবাচক মনভাব থাকলে বার্ধক্যকেও হার মানান সম্ভব।

সেরা ভিডিও

আরও দেখুন
দেখে মনে হয় ৫০ কিম্বা বড়জোড় ৫৫,আসল বয়স ৭৫,তাঁর হাতে লাঠি কথা বলে,দৃপ্ততায় হবেন মুগ্ধ
আরও দেখুন

Ranjan Chanda

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Old Is Gold: দেখে মনে হয় ৫০ কিম্বা বড়জোড় ৫৫, আসল বয়স ৭৫, তাঁর হাতে লাঠি কথা বলে, দৃপ্ততায় হবেন মুগ্ধ
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল