ওয়াংখেড়েতে খেলা। আর এই মাঠের স্কোয়ার বাউন্ডারি অন্যান্য মাঠের তুলনায় যথেষ্ট বড়। ফলে দুই স্পিনার না ৩ স্পিনার খেলায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট সেটাই দেখার। তবে ম্যাচের আগে নেটে রবিচন্দ্রন অশ্বিনকে বাড়তি বোলিং ও ব্যাটিং অনুশীলন করতে দেখা গিয়েছে। ফলে অশ্বিনের বাড়তি অনুশীলন ৩ স্পিনার খেলানোর ইঙ্গিত হতে পারে।
রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদবের সঙ্গে যদি রবিচন্দ্রন অশ্বিন টিমে আসে তাহলে কোপ পড়বে যে কোনও একজন পেসাররের উপর। জসপ্রীত বুমরাহ দারুণ ছন্দে রয়েছেন। শেষ ২ ম্যাচে দলে সুযোগ পেয়ে রীতিমত আগুন ঝরিয়েছেন মহম্মদ শামি। একমাত্র মহম্মদ সিরাজকেই সেরা ছন্দে এখনও দেখা যায়নি। ফলে ৩ স্পিনার খেললে সিরাজই বাদ পড়তে পারেন দল থেকে।
advertisement
অপরদিকে, ব্যাটিং লাইনেও একটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। মিডল অর্ডারে শ্রেয়স আইয়ারকে এখনও পর্যন্ত খুব একটা ছন্দে পাওয়া যায়নি। একটি অর্ধশতরান ছাড়া সেভাবে কোনও বড় স্কোর নেই। ফলে শ্রীলঙ্কা ম্যাচে সেই জায়গায় ঈশান কিশানকে একটা সুযোগ দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।
অপরদিকে, ৬টির মধ্যে মাত্র ২টি ম্যাচ জিতেছে লঙ্কান লায়ন্সরা। সেমির আশা খুবই কঠিন। তবে অঙ্কের বিচারে যেটুকু আশা রয়েছে তাতে নিজেদের সব ম্যাচ জেতার পাশাপাশি অন্য দলের খেলার ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউসদের দিকে। ভারতের বিরুদ্ধে তাদের ম্যাচ ডু অর ডাই। সেরাটা দিতে মরিয়া শ্রীলঙ্কা।
এক ঝলকে দেখে নিন শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার / ঈশান কিশান, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ / রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ।
এক ঝলকে দেখে নিন ভারতের বিরুদ্ধ শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ: পাথুম নিশাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস (অধিনায়ক, উইকেটকিপার), সাদিরা সামারাউইকরামা, চারিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, মাহেশ থিকসানা, কাসুন রাজিথা, দুষমন্ত চামিরা, দিলশান মাদুশঙ্কা।
