TRENDING:

NZ vs BAN, ICC Women World Cup : মেয়েদের বিশ্বকাপে আয়োজক নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের

Last Updated:

New Zealand beat Bangladesh by 9 wickets in ICC Women World Cup. মহিলাদের বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে ছেলেখেলা নিউজিল্যান্ডের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নিউজিল্যান্ডের কাছে হেরে বিধ্বস্ত বাংলাদেশ মহিলা ক্রিকেট দল
নিউজিল্যান্ডের কাছে হেরে বিধ্বস্ত বাংলাদেশ মহিলা ক্রিকেট দল
advertisement

নিউজিল্যান্ড - ১৪৪/১(২০ ওভার)

নিউজিল্যান্ড জয়ী ৯ উইকেটে

#ওয়েলিংটন: কদিন আগে ভারতের সঙ্গে পাঁচ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ডের মহিলা ক্রিকেট দল জিতেছিল ৪-১ ব্যবধানে। আজ বাংলাদেশের বিরুদ্ধে হেসে খেলে জিতে গেল ব্ল্যাক ক্যাপ্স মহিলা ব্রিগেড। এবারের নারী বিশ্বকাপের হট ফেবারিট নিউজিল্যান্ডের সঙ্গে লড়াইও করা হলো না বাংলাদেশ দলের। ঝড়ো ব্যাটিংয়ে ৯ উইকেটের বড় ব্যবধানে জিতে গেছে কিউই নারী দল।

advertisement

আরও পড়ুন - Shane Warne vs Sourav Ganguly : সৌরভের মাথা গরম করিয়ে দিয়ে কিভাবে আউট করেছিলেন ওয়ার্ন! জানলে অবাক হবেন

বৃষ্টির বাগড়ায় ২৭ ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাট করা বাংলাদেশের সংগ্রহ ছিল ৮ উইকেটে ১৪০ রান। জবাবে মাত্র ১ উইকেট হারিয়ে ২০ ওভারেই ম্যাচ জিতে নিয়েছে আসরের স্বাগতিকরা। বড় পরাজয়ের এই ম্যাচে বাংলাদেশের একমাত্র প্রাপ্তি ফারজানা হক পিংকির ফিফটি। নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে হাফসেঞ্চুরি করেছেন তিনি। পিংকি খেলেছেন ৫২ রানের ইনিংস।

advertisement

বাংলাদেশের করা ১৪০ রানের বিপরীতে ব্যাটিংয়ে নেমে মূল ঝড় তুলেছেন অভিজ্ঞ কিউই তারকা সুজি বেটস। শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৮ চারের মারে ৬৮ বলে ৭৯ রানের ইনিংস খেলেছেন তিনি। এই ইনিংসের পথে নিউজিল্যান্ডের দ্বিতীয় ও বিশ্বের ষষ্ঠ ব্যাটার হিসেবে বিশ্বকাপে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। বাকি সবার চেয়ে দ্রুততম হয়ে মাত্র ২১ ইনিংসেই হাজারি ক্লাবে প্রবেশ করেছেন তিনি।

advertisement

এছাড়া অ্যামেলিয়া কার ৩৭ বলে ৪৭* ও অধিনায়ক সোফি ডিভাইন করেন ১৪ রান। বাংলাদেশের পক্ষে একমাত্র উইকেট নেন সালমা খাতুন। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। তাদের আমন্ত্রণে ব্যাটিংয়ের শুরুটা বেশ ভাল ছিল টাইগ্রেসদের। শামিমা-পিংকির ঝড়ে ৭ ওভারেই পূরণ হয় দলীয় পঞ্চাশ।

এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে উদ্বোধনী জুটিতেই পঞ্চাশ রান করলো বাংলাদেশ। তবে এরপর থেকেই শুরু হয় ধীরে ধীরে পিছিয়ে যাওয়া। নিজেকে প্রমোশন দিয়ে তিন নম্বরে নামেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ফারজানা পিংকি এক পাশ ধরে রেখে খেলতে থাকলেও পারেননি জ্যোতিরা। একই ওভারে সাজঘরে ফেরেন জ্যোতি (১) ও তারকা অলরাউন্ডার রুমানা আহমেদ (১)।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা! ট্রাইব্যুনালের আবেদনে কৃষ্ণনগরে উপচে পড়ছে ভিড়
আরও দেখুন

এরপর সোবহানা মোস্তারি ১৩, সালমা খাতুন ৯, লতা মন্ডল ৯ রান করলে ১৪০ রানে গিয়ে থামে বাংলাদেশের ইনিংস। নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন এমি সাদারওয়েট। এছাড়া ফ্রান্সেস ম্যাকে ও হেইলি ইয়ানসেনের শিকার ১টি করে উইকেট।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
NZ vs BAN, ICC Women World Cup : মেয়েদের বিশ্বকাপে আয়োজক নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল