TRENDING:

ষষ্ঠ ট্রফি জয় একমাত্র লক্ষ্য, শক্তিশালী দল গড়েও একটি বিষয়ে চিন্তায় মুম্বই ইন্ডিয়ান্স!

Last Updated:

Mumbai Indians: ফর্ম বিবেচনায় মুম্বইয়ের প্রথম একাদশের বেশিরভাগ জায়গাই প্রায় নিশ্চিত। ফলে আবারও শিরোপার জন্য জোরালো লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ ভারতীয় দল শক্তির পরিচয় দেওয়ার পাশাপাশি মুম্বই ইন্ডিয়ান্সের সামর্থ্যেরও ইঙ্গিত দিয়েছে। দলের একাধিক ক্রিকেটার দুর্দান্ত ফর্মে থাকায় নতুন মরশুমে মুম্বইকে শিরোপার অন্যতম দাবিদার হিসেবেই দেখা হচ্ছে। ষষ্ঠ ট্রফি জয়ের টার্গেট নিয়েই এবার নামছে মুম্বই ইন্ডিয়ান্স।
মুম্বই ইন্ডিয়ান্স
মুম্বই ইন্ডিয়ান্স
advertisement

সূর্যকুমার যাদব অধিনায়ক হিসেবে সফল হয়েছেন, হার্দিক পান্ডিয়া জায়গা পেয়েছেন আইসিসি টিম অফ দ্য টুর্নামেন্টে। জসপ্রীত বুমরাহ ছিলেন সেরা বোলার, আর উইল জ্যাকস হয়েছেন সেরা অলরাউন্ডার। এছাড়া মিচেল স্টান্টনার,শেরফেন রাদারফোর্ড, রায়ান রিকেলটন এবং তিলক বর্নার পারফরম্যান্সও নজর কেড়েছে।

এই ফর্ম বিবেচনায় মুম্বইয়ের প্রথম একাদশের বেশিরভাগ জায়গাই প্রায় নিশ্চিত। ফলে আবারও শিরোপার জন্য জোরালো লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে গত কয়েক বছরে দলটি অনেক সময় নির্ভর করেছে এক-দুজন তারকার উপর, যা গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের ভুগিয়েছে।

advertisement

দলের কিছু দুর্বলতা এখনও রয়ে গেছে। নতুন মরশুমের নিলামে তেমন কোনও অতিরিক্ত উইকেট নেওয়ার বোলার নেওয়া হয়নি। ফলে বোলিং বিভাগে এখনও বড় ভরসা জসপ্রীত বুমরাহ। তাঁর ফিটনেস নিয়েও কিছুটা অনিশ্চয়তা রয়েছে, কারণ তিনি এখনও দলীয় শিবিরে যোগ দেননি।

ডেথ ওভারে ট্রেন্ট বোল্ট ও দীপক চাহার পুরোপুরি ভরসা জোগাতে পারছেন না। অন্যদিকে আল্লাহ গজনফার বিকল্প হতে পারেন, তবে তাঁকে প্রথম একাদশে রাখা কঠিন। তাই ভারসাম্য বজায় রাখাই মুম্বইয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যা তাদের সাফল্যের মূল চাবিকাঠি হতে পারে।

advertisement

আরও পড়ুনঃ KKR News: নতুন মরশুম শুরুর আগে কেকেআরের দুর্বলতা কি কি? যা দ্রুত না শোধরালে ভুগতে হতে পারে!

সেরা ভিডিও

আরও দেখুন
টিভিই ছিল প্রথম শিক্ষক! আজ সেই মঞ্চেই দাপিয়ে বেড়াচ্ছে ছোট্ট অদ্রিজা, খুদের সাফল্য অনুপ্রেরণার
আরও দেখুন

আইপিএল ২০২৬-এ মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য সেরা একাদশ: রোহিত শর্মা, কুইন্টন ডিকক (উইকেটকিপার), উইল জ্যাকস, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), নমন ধীর, শেরফেন রাদারফোর্ড, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ। ইমপ্যাক্ট প্লেয়ার: শার্দুল ঠাকুর।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
ষষ্ঠ ট্রফি জয় একমাত্র লক্ষ্য, শক্তিশালী দল গড়েও একটি বিষয়ে চিন্তায় মুম্বই ইন্ডিয়ান্স!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল