KKR News: নতুন মরশুম শুরুর আগে কেকেআরের দুর্বলতা কী কী? যা দ্রুত না শোধরালে ভুগতে হতে পারে!
- Published by:Sudip Paul
Last Updated:
Kolkata Knight Riders: প্রধান কোচ অভিষেক নায়ার, সহকারী কোচ শেন ওয়াটসন এবং মেন্টর ডোয়াইন ব্রাভোর সামনে কী কী চ্যালেঞ্জ রয়েছে নতুন মরশুমে? চলুন জেনে নেওয়া যাক এবার কেকেআরের দুর্বলতাগুলি কি কি?
advertisement
1/6

২৯ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করবে কলকাতা নাইট রাইডার্স। তবে মরশুম শুরুর আগের সময়টাই একেবারেই ভালো যাচ্ছে না ৩ বারের আইপিএল চ্যাম্পিয়নদের। একাধিক ক্রিকেটারের চোট সমস্যা, অধিনায়কত্ব নিয়ে অনিশ্চয়তা এবং ২০২৫ সালের ব্যর্থ মরশুম- এমন একাধিক বিষয় চিন্তা বাড়িয়েছে নাইট ম্যানেজমেন্টের।
advertisement
2/6
এবার প্রশ্ন হলো, প্রধান কোচ অভিষেক নায়ার, সহকারী কোচ শেন ওয়াটসন এবং মেন্টর ডোয়াইন ব্রাভোর সামনে কী কী চ্যালেঞ্জ রয়েছে নতুন মরশুমে? চলুন জেনে নেওয়া যাক এবার কেকেআরের দুর্বলতাগুলি কি কি? যা না দ্রুত না শোধরালে সমস্যা আরও বাড়বে।
advertisement
3/6
সবচেয়ে বড় সমস্যা নিঃসন্দেহে দলের পেস আক্রমণের ফিটনেস। দলের প্রধান ভারতীয় পেসার হর্ষিত রানা ইতিমধ্যেই আইপিএল ২০২৬ থেকে ছিটকে গেছেন। মিনি নিলামে নেওয়া আকাশ দীপও পুরো মরশুমের জন্য বাইরে। এর পাশাপাশি শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানা টি-২০ বিশ্বকাপে চোট পাওয়ার পর এখনও পুরোপুরি ফিট নন। ফলে ডেথ বোলিং নিয়ে কেকেআরের চিন্তা আরও বেড়েছে।
advertisement
4/6
এই চোট সমস্যার কারণে কেকেআরকে বিকল্প খুঁজতে হচ্ছে। রিজার্ভ বেঞ্চে রয়েছেন কার্তিক ত্যাগি এবং উমরান মালিক, তবে তারা অনেকদিন ধরেই সেরা ফর্মে নেই। তারা চমকও দিতে পারেন, আবার দলের দুর্বলতাও হয়ে উঠতে পারেন দলের।
advertisement
5/6
এছাড়া ব্যাটিং কম্বিনেশন ঠিক করাও বড় মাথাব্যথা। অজিঙ্কে রাহানে ওপেন করবেন নাকি তিন নম্বরে খেলবেন? ফিন অ্যালেন ও টিম সাইফার্টের মধ্যে কাকে খেলানো হবে, নাকি দু’জনকেই? ক্যামেরন গ্রিন, রিঙ্কু সিং এবং আংক্রিশ রঘুবংশীর জায়গা কোথায় হবে? আবার রভম্যান পাওয়েলের ভূমিকাও প্রশ্নের মুখে।
advertisement
6/6
সব মিলিয়ে, এই প্রশ্নগুলোর এখনও স্পষ্ট উত্তর নেই। যদি কেকেআর শুরুতেই সঠিক কম্বিনেশন খুঁজে না পায়, তাহলে লিগের অর্ধেক সময় শুধু পরীক্ষা-নিরীক্ষাতেই নষ্ট হয়ে যেতে পারে, যা তাদের জন্য বড় সমস্যার কারণ হতে পারে।