TRENDING:

সিমলার ক্যাফেতে দাঁড়িয়ে ধোনি, ছবি দেখেই বিস্ফোরণ সোশ্যাল মিডিয়ায়, কেন ?

Last Updated:

একটি ক্যাফের সামনে দাঁড়িয়ে ধোনি। মেরুন টি শার্ট পরা ধোনির মুখে শোভা পাচ্ছে পাকানো গোঁফ। সামনে কাঠের গুঁড়িতে একটি বার্তা লেখা, ‘গাছ লাগান, জঙ্গল বাঁচান'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

তারই একটি ছবি প্রকাশ পাওয়ার পর হঠাৎই সমালোচনার মুখে পড়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। ছবিটি পোস্ট করা হয়েছে চেন্নাই সুপার কিংসের নেটমাধ্যম অ্যাকাউন্টে। দেখা গিয়েছে, একটি ক্যাফের সামনে দাঁড়িয়ে ধোনি। মেরুন টি শার্ট পরা ধোনির মুখে শোভা পাচ্ছে পাকানো গোঁফ। সামনে কাঠের গুঁড়িতে একটি বার্তা লেখা, ‘গাছ লাগান, জঙ্গল বাঁচান’। এটা নিয়েই আপত্তি রয়েছে নেটাগরিকদের। তাঁদের দাবি, সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি করা হয়েছে ওই ক্যাফে। যেখানে বার্তা লেখা সেটিও কাঠের তৈরি। সেখানে বসে কীভাবে জঙ্গল বাঁচানোর কথা বলতে পারেন ধোনি ?

advertisement

বেশিরভাগই দায়ী করেছেন ক্যাফের মালিককে। তাঁদের দাবি, ধোনিকে দিয়ে ওই ক্যাফের প্রচার করাতে গিয়ে নিজেদেরই উপহাসের পাত্র করে তুলেছেন তাঁরা। তবে ওই ক্যাফের তরফে দাবি করা হয়েছে, যে কাঠ দিয়ে কাফেটি তৈরি হয়েছে তা বর্জ্য। বিভিন্ন সংস্থা যে কাঠ ফেলে দেয়, সেটি কাজে লাগিয়েই কাফেটি তৈরি করা হয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

আবার অন্য ধোনি সর্মথকরা প্রশ্ন তোলা ওই ব্যক্তিদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়েছেন নিজেদের বাড়ির কাঠের আসবাবপত্র কেনার সময় কী করেন আপনারা ? তখন কী জঙ্গল বাঁচানোর কথা মনে থাকে না ? মনে করা হচ্ছে নিজের জন্য নয়, চেন্নাই সুপার কিংস দলের সঙ্গে জড়িত কিছু তরুণ ক্রিকেটারদের তৈরি করবেন বলেই আরও একটা মরশুম আইপিএল খেলার সিদ্ধান্ত নিয়েছেন ক্যাপ্টেন কুল।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
সিমলার ক্যাফেতে দাঁড়িয়ে ধোনি, ছবি দেখেই বিস্ফোরণ সোশ্যাল মিডিয়ায়, কেন ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল