পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং বন্ধুবান্ধবরা অনুষ্ঠানে যোগ দিতে একে একে মুসৌরিতে পৌঁছচ্ছেন। ১৪ মার্চ, শনিবার কুলদীপ যাদব এবং বংশিকা সাত পাকে বাঁধা পড়বেন৷ মুসৌরির স্যাভয় হোটেলে এই দম্পতির বিয়ের অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। ১৭ মার্চ লখনউতে কুলদীপ যাদব এবং বংশিকার বিবাহের সংবর্ধনা অনুষ্ঠানের কথা রয়েছে।
টিম ইন্ডিয়ার তার বন্ধু যুজবেন্দ্র চাহালকে হলদি অনুষ্ঠান উপভোগ করতে দেখা গেছে। রিঙ্কু সিং তার বাগদত্তা প্রিয়া সরোজকে নিয়ে এসেছিলেন, অন্যদিকে বোলার ভুবনেশ্বর কুমারকেও তার স্ত্রীর সঙ্গে দেখা গিয়েছিল। কুলদীপ যাদবের বিয়ের অতিথিদের তালিকায় ভারতীয় টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব, বিরাট কোহলি এবং রোহিত শর্মাও থাকবেন বলে আশা করা হচ্ছে। সুরেশ রায়না, মহম্মদ কাইফ, নীতিশ রানা, মোহিত শর্মা, জিতেশ শর্মা, রবীন্দ্র জাদেজা এবং আরপি সিংরাও নিমন্ত্রিতের তালিকায় রয়েছেন৷
advertisement
এদিকে ইতিমধ্যে তিলক ভর্মা, মহম্মদ কাইফ, ভারতীয় ফিল্ডিং দলের কোচ একে একে পৌঁছে গিয়ে নানারকম প্রাক বিবাহ অনুষ্ঠানে আনন্দে মাতেন৷
এদিকে বাগেশ্বর ধাম থেকে ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী মহারাজ কুলদীপ যাদবকে তাঁর বিয়েতে আশীর্বাদ করতে দেরাদুনে পৌঁছেছেন। কুলদীপ যাদব প্রায়ই বাগেশ্বর ধামে যান।
