TRENDING:

Yogi Adityanath's Gift In Kuldeep Yadav's Wedding: কুলদীপ যাদবের বিয়েতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, প্রচুর উপহার, কী কী দিলেন যোগী আদিত্যনাথ

Last Updated:

Yogi Adityanath's Gift In Kuldeep Yadav's Wedding: যোগী আদিত্যনাথ ভরিয়ে দিলেন উপহারে, পা ছুঁয়ে প্রণাম করলেন কুলদীপ যাদব

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ভারতীয় দলের তারকা স্পিনার কুলদীপ যাদব ১৪ মার্চ মুসৌরিতে তাঁর ছোটবেলার বান্ধবী বংশিকাকে বিয়ে করেছেন। তিন দিন পর, ১৭ মার্চ, উত্তর প্রদেশে তাঁদের বিয়ের রিসেপশন হয়েছিল। সেই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ আরও বহু কয়েকজন বিশিষ্ট ব্যক্তি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কুলদীপের বিয়েতে যোগী আদিত্যনাথ
কুলদীপের বিয়েতে যোগী আদিত্যনাথ
advertisement

মঙ্গলবার লখনউয়ের দ্য সেন্ট্রাম হোটেলে কুলদীপ যাদব ও তাঁর ছোটবেলার বন্ধু বংশিকা বিয়ের রিসেপশনে বসেছিল তারকাদের মেলা৷  শনিবার, ১৪ মার্চ উত্তরাখণ্ডের মুসৌরির ওয়েলকম হোটেল দ্য স্যাভয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ভারতীয় স্পিন তারকা। এই অনুষ্ঠানের ভিডিওতে প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না, মহম্মদ কাইফ, যুজবেন্দ্র চাহাল ও রিঙ্কু সিংকে নাচগান করতে দেখা গেছে।

advertisement

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ অনুষ্ঠানটির একটি ছবি শেয়ার করে লিখেছেন, “আজ লখনউতে ভারতীয় ক্রিকেটার শ্রী কুলদীপ যাদবজীর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম এবং নবদম্পতিকে আশীর্বাদ করেছি।”

advertisement

কুলদীপ যাদবের সংবর্ধনা অনুষ্ঠানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পৌঁছানোর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। মঞ্চে উঠে ভারতীয় দলের এই স্পিনার তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ চান। তাঁর স্ত্রী বংশিকা হাতজোড় করে মাথা নত করেন। মুখ্যমন্ত্রী যোগী নবদম্পতিকে একটি ফুলের তোড়া ও দুটি ছোট ব্যাগ উপহার দেন। কুলদীপের ভাই যশ যাদবও মঞ্চে উপস্থিত ছিলেন এবং তাঁর কোলে শিশুটিকে দেখে যোগীজি তাঁকে একটি চকলেট দেন।

advertisement

গত বছরের জুন মাসে লখনউতে শুধুমাত্র ঘনিষ্ঠ পরিবারের সদস্যদের উপস্থিতিতে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে এই দম্পতির বাগদান সম্পন্ন হয়। টিম ইন্ডিয়ার সফল টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ অভিযানের পর কুলদীপ যাদবের বিয়ে হয়, যেখানে ভারত ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছিল।

সেরা ভিডিও

আরও দেখুন
বিদেশের লাখ টাকার চাকরি ছেড়ে জীবনের বাজি! বাংলার মাটিতেই লক্ষ্মীলাভের চাবিকাঠি
আরও দেখুন

ম্যাচটি ৮ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলা হয়েছিল, যেখানে অভিষেক শর্মা, ঈশান কিষাণ এবং সঞ্জু স্যামসনের দুর্দান্ত অর্ধশতকের সৌজন্যে ভারত ২৫৫ রান করে। লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ড ১৫৯ রানে অলআউট হয়ে যায়।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Yogi Adityanath's Gift In Kuldeep Yadav's Wedding: কুলদীপ যাদবের বিয়েতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, প্রচুর উপহার, কী কী দিলেন যোগী আদিত্যনাথ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল