গত মরশুমে রাহুলকে মূলত মিডল অর্ডারে ব্যাট করতে হয়েছিল। তিনি তিন ও চার নম্বরে নেমে দলের ইনিংস সামলানোর ভূমিকা পালন করেছিলেন। সেই ভূমিকায় তিনি সফলও হন, ১০ ইনিংসে ৩৭১ রান করেন ভালো গড় ও স্ট্রাইক রেটে। কিন্তু ওপেনিং জুটি নিয়ে সমস্যায় পড়েছিল দল। করুন নায়ার এবং জ্যাক ফেজার ম্যাকগার্ক ধারাবাহিকতা দেখাতে পারেননি।
advertisement
মরশুমের শেষদিকে রাহুলকে ওপেন করতে পাঠানো হলে তিনি নিজের সামর্থ্য প্রমাণ করেন। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে তিনি ৬৫ বলে অপরাজিত ১১২ রান করেন, যা দলের জন্য বড় ইনিংস ছিল। এই পারফরম্যান্সই তাকে আবার ওপেনার হিসেবে ভাবার অন্যতম কারণ হয়ে উঠেছে।
প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফও রাহুলকে ওপেন করানোর পক্ষে মত দিয়েছেন। তার মতে, রাহুলের ওপেনার হিসেবে রেকর্ড দারুণ এবং তাকে অন্য পজিশনে খেলানো উচিত নয়। কাইফ আরও বলেন, রাহুলকে নিজের স্বাভাবিক খেলাটা খেলতে দেওয়াই দলের জন্য ভালো হবে।
আরও পড়ুনঃ KKR News: কেকেআর জার্সিতে নামার আগেই বিতর্কে জড়ালেন ক্যামেরন গ্রিন! কি করলেন অজি তারকা?
এদিকে দলে ডেভিড মিলার ও ট্রিস্টান স্টাবস থাকার কারণে মিডল অর্ডার শক্তিশালী। এখন সবচেয়ে বড় প্রশ্ন, রাহুলের সঙ্গে ওপেনিংয়ে কে নামবেন। অভিষেক পোড়েল, করুণ নায়ার বা পৃথ্বি শ—এই তিনজনের মধ্যে থেকে সঠিক সঙ্গী বেছে নেওয়াই দিল্লি ক্যাপিটালসের জন্য বড় চ্যালেঞ্জ হতে চলেছে।
