ম্যাচ টস হেরে ব্যাট করতে নেমে দুরন্ত শুরু করেন কেকেআরের দুই ওপেনার অজিঙ্কে রাহানে ও ফিন অ্যালেন। প্রথম ওভার থেকেই মারকাটারি ব্যাটিং করেন তারা। আক্রমণাত্মক মেজাজে পাওয়া কেকেআর অধিনায়ককে। খেলেন একের পর এক ক্রিকেটের ট্রেড মার্ক ক্লাসিক শট। ফিন অ্যালেনকে সঙ্গে নিয়ে ওপেনিং জুটিতে ঝোড়ো ব্যাটিং করে কেকেআরকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেন অজিঙ্কে রাহানে। পাঁচ ওভারেই ৬৯ রানের পার্টনারশিপ করে ফেলেন রাহানে ও অ্যালেন জুটি। ১৭ বলে ৩৭ করে আউট হন অ্যালেন।
advertisement
এরপর ক্যামেরন গ্রিনের সঙ্গেও ছোট পার্টনারশিপ করেন রাহানে। তবে ১৮ করে আউট হন অজি তারকা। উইকেট পড়লেও নিজের ইনিংস চালিয়ে যান রাহানে। ২৭ বলে নিজের হাফ সেঞ্চুরি করেন রাহানে। হাফ সেঞ্চুরি করার পর বেশি সময় ক্রিজে থাকতে পারেননি কেকেআর অধিনায়ক। ৪০ বলে ৬৭ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে আউট হন রাহানে। ৫টি ছয় ও ৩টি চারে সাজানো তার ইনিংস।
এরপর কেকেআর ইনিংসের রাশ ধরেন রিঙ্কু সিং ও আংক্রিশ রঘুবংশী। সেট হতে একটু সময় নিলেও তারপর মারকাটারি ব্যাটিং শুরু করেন দুই কেকেআর তারকা। ২৮ বলে ৫০ রানের পার্টনারশিপ পূরণ করেন রিঙ্কু ও রঘুবংশী। ২৮ বলে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেন আংক্রিশ রঘুবংশী। কিন্তু শেষের দিকে বুমারাহের ওভারে খুব একটা রান করতে পারেনি কেকেআর ব্যাটাররা। ২০ থেকে ২৫ রান কম হয় স্লগ ওভারে।
