মুম্বই বোলারদের নিয়ে ছেলেখেলা করলেন রাহানে, মরশুম শুরুতেই দুরন্ত ফর্মে কেকেআর সেনাপতি
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
KKR vs MI: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল ২০২৬-এর প্রথম ম্যাচেই ফের একবার ব্যাট হাতে অনবদ্য ইনিংস খেলে প্রমাণ করে দিলেন এখনও ফুরিয়ে যাননি তিনি।
advertisement
1/5

এই বছর তাঁকে অধিনায়ক করা হবে কিনা তা নিয়ে ছিল সংশয়। বয়স বাড়ায় টি-২০ ক্রিকেটে কতটা পারফর্ম করতে পারবেন তা নিয়েও উঠেছিল প্রশ্ন। তবে অজিঙ্কে রাহানে প্রমাণ করলেন ক্লাস থাকলে ক্রিকেট যে কোনও ফর্ম্যাটেই যেকোও বয়সেই সাফল্য পাওয়া সম্ভব।
advertisement
2/5
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল ২০২৬-এর প্রথম ম্যাচেই ফের একবার ব্যাট হাতে অনবদ্য ইনিংস খেলে প্রমাণ করে দিলেন এখনও ফুরিয়ে যাননি তিনি। মুম্বই ইন্ডিয়ান্সের তারকাখোচিত বোলিং অ্যাটাকের সামনে করলেন চোখ ধাঁধানো ব্যাটিং।
advertisement
3/5
এদিন ফিন অ্যালেনের সঙ্গে ওপেন করেন অজিঙ্কে রাহানে। প্রথম ওভার থেকেই আক্রমণাত্মক মেজাজে পাওয়া কেকেআর অধিনায়ককে। খেলেন একের পর এক ক্রিকেটের ট্রেড মার্ক ক্লাসিক শট।
advertisement
4/5
ফিন অ্যালেনকে সঙ্গে নিয়ে ওপেনিং জুটিতে ঝোড়ো ব্যাটিং করে কেকেআরকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেন অজিঙ্কে রাহানে। পাঁচ ওভারেই ৬৯ রানের পার্টনারশিপ করে ফেলেন রাহানে ও অ্যালেন জুটি। ১৭ বলে ৩৭ করে আউট হন অ্যালেন।
advertisement
5/5
এরপর ক্যামেরন গ্রিনের সঙ্গেও ছোট পার্টনারশিপ করেন রাহানে। তবে ১৮ করে আউট হন অজি তারকা। উইকেট পড়লেও নিজের ইনিংস চালিয়ে যান রাহানে। ২৭ বলে নিজের হাফ সেঞ্চুরি করেন রাহানে। অর্ধশতরানের সময় ৪টি ছয় ও ৩টি চার মারেন জিঙ্কস।