TRENDING:

'এই' চার দল খেলবে আইপিএল প্লে-অফ, কেকেআর তারকার ভবিষ্যদ্বাণী, অবাক করা নাম

Last Updated:

Ipl 2024 Play off 4 teams prediction: আইপিএল ২০২৪-এ এখনও পর্যন্ত ২৪ টি ম্যাচ খেলা হয়েছে। আপাতত পয়েন্ট টেবিলে রাজস্থান রয়্যালস শীর্ষে রয়েছে। কেকেআর পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। লখনউ সুপারজায়েন্টস রয়েছে তৃতীয় স্থানে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কোন চারটে দল খেলবে এবার আইপিএল প্লে-অফ? ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ইয়ন মরগান আইপিএল প্লে অফ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন।
advertisement

Jio Cinema-তে কথা বলার সময় কেকেআর-এর প্রাক্তন তারকা ৪ টি দলের নাম ঘোষণা করেছেন। তাঁর মতে, সেই দলগুলি এবার প্লে অফে পৌঁছতে পারে।

আইপিএল ২০২৪-এ এখনও পর্যন্ত ২৪ টি ম্যাচ খেলা হয়েছে। আপাতত পয়েন্ট টেবিলে রাজস্থান রয়্যালস শীর্ষে রয়েছে। কেকেআর পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। লখনউ সুপারজায়েন্টস রয়েছে তৃতীয় স্থানে।

advertisement

আরও পড়ুন- ‘একটা লবি বিরাট কোহলির সঙ্গে রাজনীতি করছে’, ভয়ঙ্কর দাবি, হইচই ভারতীয় ক্রিকেটে

ধোনির সিএসকে আপাতত ৪ নম্বরে রয়েছে। হায়দরাবাদ, পঞ্জাব এবং গুজরাতের মধ্যে কঠিন লড়াই চলছে। এমন পরিস্থিতিতে প্লে অফ নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক।

বর্তমানে পয়েন্ট টেবিলের ৮ নম্বরে থাকা দল মুম্বই ইন্ডিয়ান্সে বাজি ধরেছেন কেকেআর তারকা। মুম্বই ইন্ডিয়ান্সকে তাঁর বেছে নেওয়া চারটি দলের মধ্যে রয়েছে।

advertisement

এছাড়া মরগ্যানের তালিকায় রয়েছে কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস। মুম্বই ছাড়া বাকি তিনটি দলই আপাতত পয়েন্ট টেবিলে ভাল জায়গায় রয়েছে।

মুম্বাই ইন্ডিয়ান্স ৫ বার আইপিএল শিরোপা জিতেছে। অন্যদিকে সিএসকেও ৫ বার শিরোপা জিতেছে। এর বাইরে ২বার আইপিএল শিরোপা জিততে সফল হয়েছে কেকেআর।

আরও পড়ুন- শেষ ওভারে বাকি ছিল ২৯ রান! ২ রানে ম্যাচ হারল পঞ্জাব, রুদ্ধশ্বাস জয় হায়দরাবাদের

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঐতিহ্যের স্মৃতি বয়ে চলেছে ‘গায়েন গার্ডেন’!ধান্যকুড়িয়ার ইতিহাসের নীরব সাক্ষী
আরও দেখুন

একবার মাত্র আইপিএল শিরোপা জিতেছে রাজস্থান। ২০০৮ সালের প্রথম মরসুমে রাজস্থান আইপিএল শিরোপা জিতেছিল। এই মরসুমে ভাল খেলছে রাজস্থান। এমন পরিস্থিতিতে ১৫ বছর পর সঞ্জু স্যামসনের অধিনায়কত্বে রাজস্থান ইতিহাসের পুনরাবৃত্তি করতে পারবে কি না সেটাই দেখার।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
'এই' চার দল খেলবে আইপিএল প্লে-অফ, কেকেআর তারকার ভবিষ্যদ্বাণী, অবাক করা নাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল