চ্যাপেল বলেন, গ্রিন এখন যেন ক্রিজে আটকে যাচ্ছেন। আগে তিনি ছিলেন অত্যন্ত অ্যাথলেটিক ব্যাটসম্যান, যিনি সহজেই শট খেলতে পারতেন। কিন্তু বর্তমানে তিনি নিজের সেই স্বাভাবিক খেলা দেখাতে পারছেন না। ফলে রান করাও তার জন্য কঠিন হয়ে উঠছে।
তিনি আরও মনে করেন, গ্রিনের বোলিং তার ব্যাটিংয়ে প্রভাব ফেলছে। যদিও তার মধ্যে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার হওয়ার ক্ষমতা রয়েছে, তবে সেটি নির্ভর করছে তার সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা, মানসিক দৃঢ়তা এবং সঠিক দিকনির্দেশনার ওপর। এই বিষয়গুলো ঠিক থাকলে তিনি আবার ছন্দে ফিরতে পারেন।
advertisement
সাম্প্রতিক আইসিসি মেনস টি-২০ বিশ্বকাপে গ্রিন ভালো করতে পারেননি। তিনটি ইনিংসে মাত্র ২৪ রান এবং একটি উইকেট পান, যা তার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছে। এছাড়া অ্যাশেজ সিরিজেও তার ব্যাটিং খুব একটা প্রভাব ফেলতে পারেনি, যেখানে তিনি গড়ে খুব কম রান করেছেন। অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি ৮ ইনিংসে ১৭১ রান করেন, গড় ২৪.৪২ এবং সর্বোচ্চ স্কোর ৪৫।
আরও পড়ুনঃ KKR News: এই ২ তারকা উপর নির্ভর করবে কেকেআরের ভাগ্য! জানিয়ে দিলেন তারকা ব্যাটার
তবে সব মিলিয়ে গ্রিনের প্রতিভা নিয়ে কোনও সন্দেহ নেই গ্রেগ চ্যাপেলের। অতীতে তিনি ভালো পারফরম্যান্স দেখিয়েছেন এবং দলকে জেতাতেও সাহায্য করেছেন। এখন দেখার বিষয়, আইপিএল ২০২৬-এ তিনি কীভাবে নিজের ফর্ম ফিরে পান এবং তাঁর নতু ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকে কতটা সাফল্য এনে দিতে পারেন।
