কলকাতা নাইট রাইডার্স দলের প্রধান কোচ অভিষেক নায়ার জানিয়েছেন, শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানা সম্ভবত এপ্রিলের মাঝামাঝি সময়ে দলে যোগ দিতে পারবেন। ১৮ কোটি টাকায় কেনা এই তারকা বোলারের উপর দলের বড় ভরসা থাকলেও চোটের কারণে শুরুতেই তাকে পাওয়া যাচ্ছে না।
advertisement
টি২০ বিশ্বকাপ চলাকালীন হ্যামস্ট্রিং চোট পাওয়ায় পাথিরানা এখনও রিহ্যাবে রয়েছেন। ফলে কেকেআরের ডেথ বোলিং কিছুটা দুর্বল হয়ে পড়েছে। শুধু পাথিরানা নয়, দলের আরেক গুরুত্বপূর্ণ পেসার হর্ষিত রানাও হাঁটুর চোটে পুরো মরশুম থেকেই ছিটকে গেছেন।
এই পরিস্থিতিতে দলের মেন্টর ডোয়াইন ব্রাভো অবশ্য খুব বেশি চিন্তিত নন। তিনি মনে করেন, দলে যথেষ্ট বিকল্প রয়েছে। উমরান মালিক ও কার্তিক ত্যাগির মতো তরুণ পেসাররা সুযোগ পেলে নিজেদের প্রমাণ করতে পারবে। পাশাপাশি বৈভব অরোরার উপরও বড় আশা রাখছে দল।
আরও পড়ুনঃ এবার নাইট রাইডার্সের নিজস্ব স্টেডিয়াম! সুখবর দিয়ে শাহরুখ খান যা বললেন…
সব মিলিয়ে, কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুপস্থিতি সত্ত্বেও আত্মবিশ্বাস হারাচ্ছে না কেকেআর। শক্তিশালী স্পিন আক্রমণ ও নতুন পেসারদের উপর ভরসা রেখে তারা মরশুম শুরু করতে প্রস্তুত। এখন দেখার বিষয়, চোটের ধাক্কা সামলে দল কতটা সফলভাবে নিজেদের প্রমাণ করতে পারে নাইটরা।
