TRENDING:

Shreyas Iyer, KKR : কেকেআর জিতলেও নিজের ব্যাটিং নিয়ে বীতশ্রদ্ধ অধিনায়ক শ্রেয়স আইয়ার

Last Updated:

KKR captain Shreyas Iyer not satisfied with personal form in IPL 2022 after not scoring big runs. কেকেআর জিতলেও নিজের ব্যাটিং নিয়ে বীতশ্রদ্ধ অধিনায়ক শ্রেয়স আইয়ার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ব্যাটসম্যান হিসেবে তার প্রতিভা নিয়ে সন্দেহ নেই। সাম্প্রতিক সময়ে ভারতের জার্সি গায়ে দুরন্ত খেলেছেন। শুধু সাদা বলের ক্রিকেটে নয়, টেস্ট ক্রিকেটেও শতরান করেছেন। জীবনের সেরা ছন্দে আছেন। কিন্তু চারটি ম্যাচ হয়ে গেলেও কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার একটিও অর্ধশতরান করতে পারেননি। প্রথম ম্যাচে প্রয়োজন পড়েনি। আরসিবির বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে হাসারাঙ্গার বলে ছয় মারতে গিয়ে লং অনে আউট হন।
কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার এখনও বড় রান করতে ব্যর্থ
কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার এখনও বড় রান করতে ব্যর্থ
advertisement

আরও পড়ুন - MS Dhoni, IPL advertisement : মানুষকে ট্রাফিক আইন ভাঙার উৎসাহ দিচ্ছেন ধোনি! কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে এবার

শেষ ম্যাচে খুব জঘন্য শট খেলে আউট হলেন লেগ স্পিনার রাহুল চাহারের বলে। নিজেই প্রচন্ড বীতশ্রদ্ধ কেকেআর অধিনায়ক। সুনীল গাভাসকার, ইরফান পাঠান, আকাশ চোপড়া মনে করছেন শ্রেয়স আইয়ার লেগ স্পিনার দেখলে ছয় মারার লোভ সামলাতে পারেন না। তবে একটু ধৈর্য দেখাতে হবে। প্রথম ওভারেই লেগ স্পিনারকে আক্রমণ না করে শেষের দুটি ওভার টার্গেট করতে হবে।

advertisement

অধিনায়ক হিসেবে শ্রেয়স আইয়ার বুদ্ধিমান। কিন্তু তাকে আরও দীর্ঘক্ষন ব্যাট হাতে উইকেটে থাকতে হবে। শ্রেয়স আইয়ার নিজেও জানিয়েছেন লেগ স্পিনার দেখলে তিনি ছয় মারতে যান, এটা তার স্বাভাবিক অভ্যাস। অতীতে সাফল্য পেয়েছেন অনেক। কিন্তু হাসারাঙ্গা এবং রাহুল চাহার তাকে বোকা বানিয়েছেন। কিন্তু এই জায়গা থেকে তিনি শিক্ষা নেবেন জানিয়েছেন কেকেআর অধিনায়ক। রোজ রোজ আন্দ্রে রাসেল বাজিমাত করবেন সেটা সম্ভব নয়।

advertisement

প্যাট কামিন্স রোজ ব্যাট হাতে রান করবেন সম্ভব নয়। অধিনায়ক এবং দলের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে শ্রেয়স আইয়ার কমপক্ষে যাতে ১৪-১৬ ওভার পর্যন্ত উইকেটে থাকতে পারেন সেই চেষ্টা করবেন। প্রথম ম্যাচে অজিঙ্কা রাহানে ৪৪ রান করেন। কিন্তু শেষ তিন ম্যাচে যথাক্রমে ৯, ১১ এবং ১০ রান করেন তিনি। পুরনো ছন্দে নেই ভেঙ্কটেশ আইয়ারও।

advertisement

তবে এটা নিয়ে চিন্তার কিছু নেই মনে করেন কেকেআর অধিনায়ক এবং কোচ ব্রেন্ডন ম্যাককালাম। রাহানে মুম্বইয়ের কন্ডিশনে আবার সফল হবেন মনে করে কেকেআর ম্যানেজমেন্ট। তরুণ অলরাউন্ডার ভেঙ্কটেশকেও মনোবল দিচ্ছেন অধিনায়ক এবং কোচ। ব্রেন্ডন ম্যাকালাম আগেই জানিয়ে দিয়েছিলেন এবার কেকেআর শুরু থেকেই আগ্রাসী ক্রিকেট খেলবে।

সেরা ভিডিও

আরও দেখুন
ভিনরাজ্যে কাজের দিন শেষ! এক আইডিয়াতেই ঘুরল ভাগ্যের চাকা, জানুন কীভাবে বাড়িতেই শোল মাছ চাষে তাক লাগালেন এই যুবক
আরও দেখুন

হেরে গেলেও আক্রমণের রাস্তা থেকে সরবে না। তবে বোলারদের তুলনায় ব্যাটসম্যানদের সামগ্রিক পারফরম্যান্স কিছুটা খারাপ মনে করছে কেকেআর ম্যানেজমেন্ট। প্র্যাকটিসে সেই জায়গাগুলো উন্নতির চেষ্টা করা হচ্ছে। পঞ্জাব এবং মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ জিতে গেলেও এই দুর্বল জায়গাগুলো নজর এড়িয়ে যায়নি ব্রেন্ডন ম্যাককালামের।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Shreyas Iyer, KKR : কেকেআর জিতলেও নিজের ব্যাটিং নিয়ে বীতশ্রদ্ধ অধিনায়ক শ্রেয়স আইয়ার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল