TRENDING:

Jhulan Goswami World Record: সবাইকে টপকে গেলেন ঝুলন গোস্বামী! বাংলার মেয়ের বিশ্বরেকর্ড, বাঙালির গর্বের দিন

Last Updated:

Jhulan Goswami: আজ বাঙালির গর্বের দিন। বাংলার মেয়ে ঝুলন গোস্বামীর বিশ্বরেকর্ড।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আর কাউকে টপকাতে হবে না। বাংলার মেয়ে ঝুলন গোস্বামী এখন নিজেই সবার উপরে উঠে গেলেন। মহিলাদের বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী এখন ঝুলন।
advertisement

চলতি বিশ্বকাপে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে উইকেট পাওয়ার পর যুগ্মভাবে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন ঝুলন। তবে এদিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে উইকেট পেয়ে ঝুলন সবাইকে টপকে গেলেন।

advertisement

এদিন ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ৩৬ তম ওভারে আনিসা মহম্মদের উইকেট নিয়ে বিশ্বরেকর্ড করে ফেললেন চাকদহ এক্সপ্রেস। বিশ্বকাপে এখন তিনি ৪০টি উইকেট পাওয়া বোলার।

advertisement

বিশ্বকাপের ৩১টি ম্যাচে ৪০টি উইকেট। ঝুলনের এমন রেকর্ড অসাধারণ বললেও হয়তো কম বলা হবে। আর এবার বিশ্বকাপে যেন কেরিয়ারের সেরা ফর্মে রয়েছেন বাংলার পেসার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

অস্ট্রেলিয়ার প্রাক্তন বোলার ফুলস্টোন ১৯৮২ ও ১৯৮৮ সালের দু'টি বিশ্বকাপে ২০টি ম্যাচে ৩৯টি উইকেট পেয়েছিলেন। এবার ঝুলন ২০০৫-২০২২ পর্যন্ত ৫টি বিশ্বকাপ খেলে ৩১টি ম্যাচে ৪০টি উইকেট পেলেন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Jhulan Goswami World Record: সবাইকে টপকে গেলেন ঝুলন গোস্বামী! বাংলার মেয়ের বিশ্বরেকর্ড, বাঙালির গর্বের দিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল