TRENDING:

IND vs PAK: 'এত মারবে যে কল্পনার বাইরে...', ভারত-পাকিস্তান ম্যাচের আগে বিস্ফোরক পাক তারকা

Last Updated:

Asia Cup 2025, India vs Pakistan: আসন্ন এশিয়া কাপটি টি-২০ ফরম্যাটে অনুষ্ঠিত হবে। টি-২০ সিরিজে যদিও পাকিস্তান কিছুটা ভালো পারফর্ম করেছে, তবু সাম্প্রতিক ওয়ানডে পারফরম্যান্স দেশের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি করছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ওয়েস্ট ইন্ডিজ সফরে পাকিস্তান ক্রিকেট দলের পারফরম্যান্স ছিল অত্যন্ত হতাশাজনক। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শুরুতে এগিয়ে থেকেও শেষ দুই ম্যাচে বাজেভাবে হেরে সিরিজ ২-১ ব্যবধানে হারায় পাকিস্তান। বিশেষ করে তৃতীয় ওয়ানডেতে ২০২ রানে পরাজয় দলটির দুর্বলতা স্পষ্ট করে দেয়। ওই ম্যাচে মাত্র ৩০ ওভারের মধ্যেই পাকিস্তান ৯২ রানে গুটিয়ে যায়। ক্যারিবিয়ান বোলার জেডেন সিলস ১৮ রান দিয়ে ৬ উইকেট নিয়ে পাকিস্তান ব্যাটিং লাইনআপ ধ্বংস করে দেন।
News18
News18
advertisement

এই পরাজয়ের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলি কঠোর সমালোচনায় মুখর হন। তিনি বলেন, ভারত যেন আসন্ন এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকার করে, ঠিক যেমনটি তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডসে করেছিল। তার মতে, ভারত যদি খেলে তবে পাকিস্তানকে এমনভাবে হারাবে, যা কল্পনার বাইরে। তিনি এটিকে পাকিস্তানের সম্ভাব্য লজ্জাজনক পরিণতি বলেই উল্লেখ করেন।

advertisement

বাসিত আলি আরও বলেন, আফগানিস্তানের বিরুদ্ধে হারলেও পাকিস্তানের জনগণ ততটা প্রতিক্রিয়া দেখায় না। কিন্তু ভারত-পাকিস্তান ম্যাচে হার মানেই চরম ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে গোটা দেশে। ভারত-পাকিস্তান দ্বৈরথ সবসময়ই আবেগঘন ও চাপপূর্ণ হয়, যেখানে হারার মানে শুধুই ম্যাচ হারানো নয়, বরং জাতীয় মর্যাদার প্রশ্ন।

উল্লেখযোগ্য বিষয় হলো, আসন্ন এশিয়া কাপটি টি-২০ ফরম্যাটে অনুষ্ঠিত হবে। টি-২০ সিরিজে যদিও পাকিস্তান কিছুটা ভালো পারফর্ম করেছে, তবু সাম্প্রতিক ওয়ানডে পারফরম্যান্স দেশের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি করছে। বাসিত আলির বক্তব্য সেই শঙ্কাকেই আরও জোরদার করে তোলে।

advertisement

আরও পড়ুনঃ এশিয়া কাপে ভারতের ওপেনিংয়ের লড়াইয়ে ৫ জন! চূড়ান্ত ২ বাছতে হিমশিম খাচ্ছে নির্বাচকরা!

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রাম যেন জীবন্ত ক্যানভাস! তুলি হাতে 'ম্যাজিক' পুুরুলিয়ার মেয়েদের, দেওয়ালে দেওয়ালে রঙিন স্বপ্ন দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন
আরও দেখুন

প্রসঙ্গত, ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ ২০২৫। গ্রুপ পর্বে ভারত বনাম পাকিস্তান মহারণ হতে চলেছে ১৪ সেপ্টেম্বর। অপারেশন সিঁদুরের পর ভারত-পাক ২২ গজের দ্বৈরথ ঘিরে চড়ছে পারদ। কিন্তু তার আগে প্রাক্তন পাক তারকার মন্তব্য চাপ বাড়াল রিজওয়ানদের উপর।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs PAK: 'এত মারবে যে কল্পনার বাইরে...', ভারত-পাকিস্তান ম্যাচের আগে বিস্ফোরক পাক তারকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল