TRENDING:

আইএসএলে হারের হ্যাটট্রিক মোহনবাগানের, ফেরান্দোর চাকরি নিয়ে টানাটানি!

Last Updated:

Mohunbagan vs Kerala Blasters: এমন কাণ্ড আগে ঘটেনি কখনও। আইএসএলে লজ্জার রেকর্ড মোহনবাগানের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আইএসএলে হারের হ্যাটট্রিক মোহনবাগানের। মুম্বই সিটি এফসি, এফসি গোয়ার পর এবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধেও হারল সবুজ-মেরুন।
advertisement

বুধবার ঘরের মাঠে ইয়োলো আর্মির কাছে ১-০ গোলে পরাস্ত হতে হলে ফেরান্দো ব্রিগেডকে। এই নিয়ে পরপর তিন ম্যাচ হারল সবুজ-মেরুন শিবির।

আইএসএলের ইতিহাসে প্রথমবার হারের হ্যাটট্রিক মোহনবাগানের। ৯ মিনিটে গোল করেন দিমান্তাকোস দিমিত্রিওস। ম্যাচ শেষে আবারও মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দোর বিরুদ্ধে ‘গো ব্যাক’ স্লোগান ওঠে।

আরও পড়ুন- ব্যাটসম্য়ানের হাঁটু কাঁপিয়ে দিচ্ছেন! কে এই বোলার? আগুনের গোলা ছুড়ছেন যেন!

advertisement

চোট সমস্যায় জেরবার মোহনবাগান। তবুও এদিন যেন একটু বেশিই নিষ্প্রভ দেখিয়েছে সবুজ মোহন বাহিনীকে। ম্যাচের প্রথমার্ধে সবুজ-মেরুনের রক্ষণ ছিল নড়বড়ে। ৯ মিনিটের মাথায় সেই দুর্বলতার সুযোগ নিয়ে দিমিত্রস মোহনবাগানের জালে বল জড়িয়ে দেন।

আরও পড়ুন- সেপ্টেম্বর, অক্টোবর- পর পর ২ মাসে ক্রিকেটবিশ্ব হারিয়েছিল দুই কিংবদন্তিকে

এর পর আর ম্যাচে ফিরতে পারেনি মোহনবাগান। তবে এদিন গোলকিপার বিশাল কাইথ বেশ কয়েকটি ভাল সেভ দেন। না হলে আরও বড় ব্যাবধানে হারতে পারত মোহনবাগান।

advertisement

বাগান কোচ কোচ জুয়ান ফেরান্দোর ভবিষ্যৎ নিয়ে এবার প্রশ্ন উঠে গেল। এর আগে এএফসি কাপ থেকে ছিটকে গিয়েছে মোহনবাগান। এবার আইএসএলে হারের হ্যাটট্রিক।

ফেরান্দো অবশ্য দাবি তুলেছেন, মোহনবাগান ভুগছে ফুটবলারদের চোটের কারণে। সব মিলিয়ে সাতজন ফুটবলার চোটে কাবু। তাঁরা ফিরে এলেই অন্য মোহনবাগানকে দেখবে সবাই। তবে সেই দাবি এবার ধোপে টেকে কি না সেটাই দেখার।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
আইএসএলে হারের হ্যাটট্রিক মোহনবাগানের, ফেরান্দোর চাকরি নিয়ে টানাটানি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল