TRENDING:

সোশ্যাল মিডিয়ায় স্ত্রী-র কপালে চোট দেখে কী পোস্ট করলেন ইশান্ত ? দেখে নিন

Last Updated:

পরিবারের সঙ্গে ক্রিকেটারদের যোগাযোগ রাখার এখন একটাই উপায় ৷ সেটা হল সোশ্যাল মিডিয়ায় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জোহানেসবার্গ: ভারতীয় দল এখন দক্ষিণ আফ্রিকা সফরে খেলতে ব্যস্ত ৷ বছরের অধিকাংশ সময়টাই পরিবারের থেকে দূরে থাকতে হয় ক্রিকেটারদের ৷ বিদেশে খেলা হলে তো আরোই বেশি ৷ অনেক ক্রিকেটারদের স্ত্রী-পুত্ররাই দক্ষিণ আফ্রিকা পাড়ি দিলেও সবার পক্ষে তা সম্ভব হয়নি ৷ তাই পরিবারের সঙ্গে ক্রিকেটারদের যোগাযোগ রাখার এখন একটাই উপায় ৷ সেটা হল সোশ্যাল মিডিয়ায় ৷
advertisement

ভারতীয় দলের পেসার ইশান্ত শর্মার স্ত্রী প্রতিমা সিং নিজেও একজন পেশাদার বাস্কেটবল খেলোয়াড় ৷ সম্প্রতি তিনি একটি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে ৷ যেখানে তাঁর মাথায় যে ব্যান্ডেড লাগানো লক্ষ্য করা গিয়েছে ৷ এই ছবি দেখে স্বামী ইশান্ত শর্মার কমেন্টসগুলো দেখে যে কারোরই ভাল লাগবে ৷ স্বামী-স্ত্রী-র মধ্যে ভালবাসা যে কতটা নিবিড় ৷ এই একটা ছবিই তা প্রমাণ করে ৷

advertisement

স্ত্রী-র চোট পাওয়া ছবি দেখে স্বভাবতই চিন্তিত হয়ে পড়েন ইশান্ত ৷ ছবির তলায় কমেন্টে তিনি লেখেন, ‘‘উইনার একটু দেখে খেলো ৷ দক্ষিণ আফ্রিকায় কেন আমাকে টেনশন দিচ্ছ ? ’’ ইশান্ত-প্রতিমার বিয়ে দু’বছর পূর্ণ হয়েছে ৷ ২০১৬ সালে ১০ ডিসেম্বর প্রতিমার সঙ্গে গাঁটছড়া বাঁধেন ইশান্ত ৷ এখনও তাদের প্রেম যে কতটা গভীর, স্বামী-স্ত্রী-র এই মিষ্টি পোস্টই তার প্রমাণ ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চুরি করে পালাতে গিয়ে গাছে চড়ল যুবক, দমকল ডেকে নামাল পুলিশ
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
সোশ্যাল মিডিয়ায় স্ত্রী-র কপালে চোট দেখে কী পোস্ট করলেন ইশান্ত ? দেখে নিন