ইরানের ক্রীড়া যুব বিষয়ক দফতরের মন্ত্রী আহমদ দোনিয়ামালি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন,”যে দুর্নীতিগ্রস্ত সরকার আমাদের নেতাকে হত্যা করেছে, কোনো পরিস্থিতিতেই তাদের দেশে আমরা বিশ্বকাপে অংশ নিতে পারি না।” এছাড়া মন্ত্রী জানিয়েছেন,”দেশের নিরাপত্তা পরিস্থিতি এখন অত্যন্ত জটিল। এই অবস্থায় খেলোয়াড়দের বিদেশে পাঠানো বা বড় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।”
advertisement
এছাড়াও মন্ত্রী আহমদ দোনিয়ামালি বলেছেন, “ওরা ইরানের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব দেখিয়েছে। হিংসা ছড়িয়েছে, রক্তপাত ঘটিয়েছে। গত আট-ন’মাসে দু’বার আমাদের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েছে এবং হাজার হাজার মানুষকে হত্যা করেছে। তাই ওই দেশে আমাদের উপস্থিত থাকার কোনও দরকার নেই।” প্রসঙ্গত, বিশ্বকাপে ইরানের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই ছিল আমেরিকার মাটিতে।
আরও পড়ুনঃ টি-২০ বিশ্বকাপের দল থেকে বাদ, হারাতে হয় বাবাকে, অবশেষে মুখ খুললেন জিতেশ শর্মা, বলে দিলেন বড় কথা
এদিকে যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ইরানকে বিশ্বকাপে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। তিনি জানিয়েছিলেন, এ নিয়ে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও কথা বলেছেন। ট্রাম্প নাকি ইরান দলের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছিলেন এবং বিশ্বকাপে অংশ নিতে তাদের স্বাগত জানানোর কথাও বলেন। তবে সেই আশ্বাসেও শেষ পর্যন্ত রাজি হল না ইরান। শেষ পর্যন্ত ফিফা কি সিদ্ধান্ত নেয় এখন সেটাই দেখার।
