নিলামে মোট ৫৯০ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ হতে চলেছে, এর মধ্যে ৩৭০ জন ভারতীয় ও বাকি ২২০ জন বিদেশি ক্রিকেটার। নিলামে যারা নামছেন তাদের ৪৮ জন ক্রিকেটারের ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি টাকা। এই ৪৮ জনের মধ্যে ১৭ জন ভারতীয় ক্রিকেটার। এই ১৭ জনের মধ্যে ৫ জন কি আদৌ এই ভিত্তিমূল্যে কোনো দলে যেতে পারবেন কিনা তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।
advertisement
দীনেশ কার্তিক
দুই মরসুমে কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্ব দিয়েছেন দীনেশ কার্তিক। তার মধ্যে একবার তিনি দলকে প্লে অফেও তোলেন। তবে ব্যাটার ও অধিনায়ক হিসেবে নিজেকে মেলে ধরতে না পারায় ২০২০ মরসুমের মাঝপথে ইয়ন মর্গানকে তিনি অধিনায়কত্ব হস্তান্তর করেন। গত মরসুমেও কার্তিক ব্যর্থ। এরপর তাকে কেকেআর ধরে রাখেনি। ৩৬ বছর বয়সী কার্তিকের সাম্প্রতিক ফর্মই কোনো ফ্র্যাঞ্চাইজিকে তাকে নেওয়ার জন্য আগ্রহী না করতে পারে।
সুরেশ রায়না
আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক সুরেশ রায়না। বিগত কয়েক মরসুমে একদমই রানের মধ্যে ছিলেন না রায়না। ২০২০ মরসুম তিনি খেলেননি। চেন্নাই দলে ফিরেও তিনি দলে কোনো প্রভাব বিস্তার করতে পারেননি। তাই তাকে চেন্নাই আর ধরে রাখেনি। তাকে আদৌ কোনো দল নেবে কিনা সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।
উমেশ যাদব
ওভারপিছু অনেক রান দিয়ে নিজের দলকে বেকায়দায় ফেলে দেন তিনি। রান চাপার অক্ষমতাই তাকে নিলামে না নেওয়ার প্রতি আকৃষ্ট করতে পারে ফ্র্যাঞ্চাইজিদের।
আম্বাতি রাইডু
নিজেকে উইকেট কিপার ব্যাটার হিসেবে নিলামের জন্য নথিভুক্ত করেছেন আম্বাতি রাইডু। আইপিএলে তার প্ৰচুর অভিজ্ঞতা রয়েছে। চেন্নাই সুপার কিংসের হয়ে বিগত কয়েক মরসুমে উল্লেখযোগ্য প্রদর্শন রয়েছে তার। কিন্তু চেন্নাই ছেড়ে দেবার পর ৩৬ বছর বয়সী রাইডুর প্রতি আগ্রহ কোনো দল দেখাবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।
ক্রুনাল পান্ডিয়া
গত মরসুমে তিনি একেবারেই ছন্দে ছিলেন না হার্দিক পান্ডিয়ার দাদা অলরাউন্ডার ক্রুনাল পান্ডা। ভারতীয় দলেও তার স্থান চলে গেছে। এমতাবস্থায় মুম্বই তাকে ছেড়ে দেওয়ার পর ২ কোটি টাকার ভিত্তিমূল্যে তার প্রতি আগ্রহ নাও দেখাতে পারে কোনো ফ্র্যাঞ্চাইজি।
