TRENDING:

IPL 2026 : তিন ম্যাচে ২২ রান! টি-২০ বিশ্বকাপের হিরো আইপিএলে ফ্লপ! এক মাসের মধ্যে তারকা ক্রিকেটারের দাপট শেষ

Last Updated:

Sanju Samson : টি-২০ বিশ্বকাপে তিনি ছিলেন ম্যান অফ দ্য টুর্নামেন্ট। সেই সঞ্জু স্যামসন আইপিএলে সিএসকে-র হয়ে নেমেই পর পর ফ্লপ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : সঞ্জু স্যামসনের চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল ২০২৬-এর শুরুটা খুব একটা ভাল হল না। তবে দলের হেড কোচ স্টিফেন ফ্লেমিং তাঁর ওপর পূর্ণ আস্থা রেখেছেন।
রান পাচ্ছেন না স্যামসন।
রান পাচ্ছেন না স্যামসন।
advertisement

প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে আহামরি পারফরম্যান্স করতে পারেননি স্যামসন। তবে ফ্লেমিং স্পষ্ট করে বলেছেন, স্যামসনের প্রতিভা নিয়ে কোনও সন্দেহ নেই এবং তিনি বিশ্বাস করেন, খুব শিগগিরই তিনি নিজের ছন্দ ফিরে পাবেন।

রাজস্থান রয়্যালস থেকে আসার পর সঞ্জু স্যামসনের ওপর প্রত্যাশা অনেক বেড়ে যায়। ভারতের ২০২৬ টি২০ বিশ্বকাপ জয়ে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছিলেন। তবে আইপিএলে প্রথম দুই ম্যাচে ৬ ও ৭ রান করায় তাঁর ফর্ম নিয়ে প্রশ্ন উঠেছে। পাঞ্জাব কিংসের কাছে হারের পর কোচ স্টিফেন ফ্লেমিং সমর্থকদের ধৈর্য ধরার পরামর্শ দেন।

advertisement

তিনি বলেন, “ও প্রতিটি ম্যাচে রান করবে না। এটা টি২০ ক্রিকেট। দুটো ম্যাচ দিয়ে ওকে বিচার করা যায় না। একবার ছন্দ পেলে ও ম্যাচ ঘুরিয়ে দিতে পারে।”

প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে গুয়াহাটিতে তিনি ৭ বলে ৬ রান করে আউট হন। চিপকে ৭ বলে ৭ রান করেন। দুই ইনিংসে মোট ১৩ রান করে তাঁর গড় ৬.৫। তবে চেন্নাই শিবিরে এখন তাঁকে নিয়ে শান্ত ভাব রয়েছে। তার কেরিয়ারে আগেও কারাপ শুরু করে পরে ভাল পারফরম্যান্স করার নজির আছে, আর দল সেই বিশ্বাসই রাখছে।

advertisement

আরও পড়ুন- ঘরের মাঠে জয়ে ফিরতে কেকেআরের কোন স্ট্র্যাটেজি, নাকি নাইটদের বাতিল করা শ্রেয়স বদলার ঝান্ডা পুঁতবেন

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্ঘটনায় ডান হাত হারিয়েছেন, বাঁ হাতেই ছবি এঁকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে চান শিল্পী বিশ্বজিৎ
আরও দেখুন

তবে স্যামসনের ফর্মের পাশাপাশি দলের সামগ্রিক সমস্যাও চাপ বাড়াচ্ছে। পঞ্জাবের কাছে হার তাদের ঘরের মাঠে টানা ছয়টি পরাজয় নিশ্চিত করেছে। চিপকে ২১০ রান করার পরও দল জিততে পারেনি। পঞ্জাবের ব্যাটসম্যানরা দ্রুত রান তুলেছে এবং সহজেই ম্যাচ জিতে নিয়েছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2026 : তিন ম্যাচে ২২ রান! টি-২০ বিশ্বকাপের হিরো আইপিএলে ফ্লপ! এক মাসের মধ্যে তারকা ক্রিকেটারের দাপট শেষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল