প্রথম ম্যাচে হারের পর দিল্লি ক্যাপিটালসের বেশ কিছু বিষয় নিযয়ে প্রশ্ন উঠেছিল। তারমধ্যে প্রধান ছিল ফিল্ডিং। কাইল মেয়ার্সের সহজ ক্যাচ খালিল আহমেদ না ফেললে ম্যাচের ফল অন্যরকম হতেই পারত। এছাড়া বোলিং ও ব্যাটিং লাইনের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন রয়েছে। তবে প্রতিযোগিতার প্রথম ম্যাচেই অধিনায়ক ডেভিড ওয়ার্নারের রান পাওয়া স্বস্তিতে রেখেছে দিল্লি ক্যাপিটালসকে। দ্বিতীয় ম্যাচে দলের ঘুড়ে দাঁড়ানোর জন্য যা যা করণীয় করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, রিিক পন্টিংরা।
advertisement
দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য প্রথম একাদশ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), পৃথ্বি শ, মিচেল মার্শ, ললিত যাদব, সরফরাজ খান (উইকেট কিপার), রভম্যান পাওয়েল, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, চেতন সাকারিয়া, খালিল আহমেদ, মুকেশ কুমার।
অপরদিকে, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচে ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করে গুজরাত টাইটান্স। চোটের কারণে কেন উইলিয়ামসনের ছিটকে যাওয়াটা বড় ধাক্কা গজরাতের। তবে প্রথম ম্যাচে বোলিংয়ে মহম্মদ শামি, আলজারি জোসেফ ও রাশিদ খানদের শুরু থেকেই ছন্দে পাওয়া গিয়েছে। ব্যাটে রান পেয়েছেন শুভমান গিল, ঋদ্ধিমান সাহা, বিজয় শঙ্কররা। আর বলে স্পিনের ছোঁবলের পাশাপাশি ব্যাট হাতে রাশিদের মারকাটারি ইনিংস বাড়তি শক্তি যোগ করেছে টাইটান্সদের। দ্বিতীয় ম্যাচেও অলরাউন্ড ক্রিকেটে খেলে জয় চাইছে হার্দিক পান্ডিয়ার দল।
আরও পড়ুনঃ MS Dhoni: আইপিএলের ইতিহাসে এমন রেকর্ড করলেন ধোনি, যা নেই কোনও ব্যাটারের
গুজরাত টাইটান্সের সম্ভাব্য প্রথম একাদশ: ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), শুভমান গিল, ম্যাথু ওয়েড, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), বিজয় শংকর, রাহুল তেওয়াটিয়া, রাশিদ খান, মহম্মদ শামি, জসুয়া লিটল, যশ দয়াল, আলজারি জোসেফ।
