TRENDING:

ধোনিদের বিরুদ্ধে ‘গোলাপি’ জার্সি পরে খেলতে নামবেন রাজস্থান রয়্যালসের ক্রিকেটাররা

Last Updated:

শুক্রবার আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামছে রাজস্থান রয়্যালস ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
#জয়পুর: শুক্রবার আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামছে রাজস্থান রয়্যালস ৷ এই ম্যাচে গোলাপী রংয়ের জার্সি পরে খেলতে নামবেন রাহানেরা ৷ কিংস ইলেভেনকে ঘরের মাঠে হারিয়ে আপাতত প্লে অফে ওঠার দৌড়ে এগিয়েছে রাজস্থান রয়্যালস ৷ ফলে স্বভাবতই চনমনে দেখাচ্ছে রাহানেদের ৷ কিন্তু হঠাৎ টুর্নামেন্টের মাঝপথে গোলাপি জার্সি পরার সিদ্ধান্ত কেন রাজস্থান রয়্যালসের ? এর পিছনে কি কাজ করছে কোনও তুকতাক ? না রয়েছে অন্য কারণ ?
advertisement

আরও পড়ুন-ইডেনে মুম্বইয়ের কাছে ধরাশায়ী হওয়ার পর সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিলেন শাহরুখ

টিম সূত্রে খবর, রাজস্থানের মানুষজনের মধ্যে ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্যই জার্সির রং বদলাচ্ছে রয়্যালস টিম। এই মারণ রোগ সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্যই এগিয়ে এসেছেন রাজস্থান রয়্যালসের ক্রিকেটাররা। ক্যানসার সচেতনতা বাড়াতে অজিঙ্কা রাহানের দল শুধুমাত্র শুক্রবারের ম্যাচ গোলাপি জার্সি পরে খেলতে নামবে ৷ দলের পিঙ্ক জার্সি নিয়ে রাহানে বলেন, ‘‘ক্রিকেটার হিসেবে আমরা খুবই ছোট পদক্ষেপ নিলাম ৷ কিন্তু ক্যানসার মুক্ত সমাজের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ।’’

advertisement

ক্যানসার সচেতনতায় এর আগেও ম্যাকগ্রা ফাউন্ডেশনের উদ্যোগে অস্ট্রেলিয়ায় ‘পিঙ্ক টেস্ট’ হয়েছে ৷ যেখানে গোলাপি টুপি পরে ক্রিকেটারদের খেলতে নামতে দেখা গিয়েছে ৷ এবার আইপিএলের আসরেও একইরকম উদ্যোগ নিল শিল্পা শেট্টির রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজি ৷

সেরা ভিডিও

আরও দেখুন
মাত্র পাঁচ টাকায় প্লেট ভর্তি চাউমিন! কোথায় পাবেন মন এবং পেট ভরানো 'টেস্টি স্ন্যাক্স'?
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
ধোনিদের বিরুদ্ধে ‘গোলাপি’ জার্সি পরে খেলতে নামবেন রাজস্থান রয়্যালসের ক্রিকেটাররা