TRENDING:

কীভাবে বিশ্বকাপের সেমিফাইনালে পৌছবে ভারত? উপায় জানিয়ে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক

Last Updated:

IND vs ZIM T20 World Cup 2026: শুধু হার নয়, যেভাবে হারতে হয়েছে সেটাই বড় চিন্তার বিষয়। এখন দেখার বিষয়, ভারত জিম্বাবুয়ের বিরুদ্ধে শক্তভাবে ঘুরে দাঁড়াতে পারে কি না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
টি–২০ বিশ্বকাপ ২০২৬–এর সুপার এইট পর্বে জিম্বাবুয়ের বিরুদ্ধে দুর্দান্ত জয়ের পর ক্যারিবিয়ান দলকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ভারতের প্রাক্তন স্পিনার অনিল কুম্বলে। তিনি বলেন, এই পর্যায়ে জিততে কীভাবে খেলতে হয়, তা ওয়েস্ট ইন্ডিজ খুব ভালোভাবে জানে এবং তারা অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়ে সেটিই প্রমাণ করেছে। একইসঙ্গে ভারতীয় দল নিয়ে বড় মন্তব্য করেছেন অনিল কুম্বলে।
News18
News18
advertisement

ম্যাচে ওয়েস্ট ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫৪ রানের বিশাল স্কোর করে। দলের হয়ে দারুণ ইনিংস খেলেন শিমরন হেটমায়ার। যিনি মাত্র ৩৪ বলে ৮৫ রান করেন। তার ঝড়ো ব্যাটিংই মূলত দলকে বড় স্কোর গড়তে সাহায্য করে এবং প্রতিপক্ষের ওপর শুরু থেকেই চাপ তৈরি করে।

জবাবে জিম্বাবুয়ে ব্যাট করতে নেমে ১৪৭ রানেই অলআউট হয়ে যায়। ফলে ক্যারিবিয়ানরা ১০৭ রানের বিশাল জয় পায়। কুম্বলে বিশেষভাবে বাঁহাতি স্পিনারদের প্রশংসা করে বলেন, গুদাকেশ মোতি ও আকিল হোসেন ব্যাটারদের মারার জায়গা এড়িয়ে বুদ্ধিমত্তার সঙ্গে বল করেছেন, যা এই ফরম্যাটে খুব কার্যকর।

advertisement

তিনি আরও বলেন, হেটমায়ার যেভাবে সিঙ্গেল চালু রেখেছেন আর সুযোগ পেলেই বড় শট খেলেছেন তা অনবদ্য। পাশাপাশি রভম্যান পাওয়েলের ৩৫ বলে ৫৯ রানের ইনিংসকেও গুরুত্বপূর্ণ বলেন তিনি। কুম্বলের মতে, পাওয়েল শুরুতে ধীর খেললেও সেট হওয়ার পর তাকে থামানো কঠিন হয়ে যায়।

ভারতের পরিস্থিতি নিয়ে কুম্বলে বলেন, দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর প্রতিটি ম্যাচই এখন খুব গুরুত্বপূর্ণ। তার মতে, শুধু হার নয়, যেভাবে হারতে হয়েছে সেটাই বড় চিন্তার বিষয়। এখন দেখার বিষয়, ভারত জিম্বাবুয়ের বিরুদ্ধে শক্তভাবে ঘুরে দাঁড়াতে পারে কি না।

advertisement

আরও পড়ুনঃ শুধু সেমিফাইনাল নয়! ‘ফাইনালে যাবে ভারত’! টিম ইন্ডিয়াকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী

সেরা ভিডিও

আরও দেখুন
মাত্র পাঁচ টাকায় প্লেট ভর্তি চাউমিন! কোথায় পাবেন মন এবং পেট ভরানো 'টেস্টি স্ন্যাক্স'?
আরও দেখুন

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে থাকতে হলে ভারতকে বড় ব্যবধানে জিততে হবে বলে তিনি মনে করেন। তার মতে, ওয়েস্ট ইন্ডিজ যেমন জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারিয়েছে, তেমন জয় ভারতেরও দরকার যাতে নেট রান রেট বাড়ে। এরপর ওয়েস্ট ইন্ডিজকেও হারাতে হবে। টুর্নামেন্ট যত এগোবে, প্রতিটি রান ও উইকেটই ভারতের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
কীভাবে বিশ্বকাপের সেমিফাইনালে পৌছবে ভারত? উপায় জানিয়ে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল