ভারতের বাঁহাতি অলরাউন্ডার অক্ষর প্যাটেল, ওপেনার ইশান কিশান এবং তরুণ ব্যাটার অভিষেক শর্মা মঙ্গলবার সন্ধ্যায় সিদ্ধিবিনায়ক মন্দিরে মন্দিরে পুজো দেন। তারা বিশেষ মন্ত্রপাঠ ও প্রার্থনায় অংশ নেন এবং দলের সাফল্যের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। এই সময়ে মন্দিরে উপস্থিত ভক্তদের সঙ্গে তারা শুভেচ্ছা বিনিময় করেন এবং আশীর্বাদ নেন।
টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড। বৃহস্পতিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। ভারত ইতিমধ্যে গ্রুপ পর্ব ও কোয়ার্টার ফাইনাল পার করে আত্মবিশ্বাস নিয়ে শেষ চারে উঠেছে। দলের পারফরম্যান্সে সন্তুষ্ট হলেও খেলোয়াড়রা কোনো ঝুঁকি নিতে চান না। ফাইনালে ওঠার লড়াইয়ে সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন ক্রিকেটাররা।
advertisement
আরও পড়ুনঃ কোন দুই দেশ যাবে টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে? হয়ে গেল বড় ভবিষ্য়দ্বাণী!
প্রসঙ্গত, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওবিশ্বের অন্যতম শক্তিশালী দল হিসেবে ভারতকে এবারও টি-২০ বিশ্বকাপের শিরোপার দাবিদার ধরা হচ্ছে। তাই সেমিফাইনালের আগে এই মন্দির সফরকে অনেকেই শুভ সংকেত হিসেবে দেখছেন। জয় পেলে ভারত পৌঁছে যাবে ফাইনালে। দেশের কোটি কোটি সমর্থক এখন দলের সাফল্যের জন্য প্রার্থনা করছেন।
