TRENDING:

U19 WC IND vs AFG : এই নিয়ে টানা ৬বার! আবার বিশ্বকাপ ফাইনালে ভারত, আফগানিস্তানের ৩১০ রান চেজ করে দিল টিম ইন্ডিয়া

Last Updated:

U19 WC Ind vs Afg : টানা ৬বার ভারতের অনূর্ধ্ব-১৯ দল বিশ্বকাপের ফাইনালে। এদিন ইতিহাস গড়ে ভারতীয় দল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : টানা ৬বার ভারতের অনূর্ধ্ব-১৯ দল বিশ্বকাপের ফাইনালে। এদিন ইতিহাস গড়ে ভারতীয় দল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সেমিফাইনাল ম্যাচে ভারতীয় দল আফগানিস্তানকে ৭ উইকেটে পরাজিত করে। শুক্রবার ফাইনালে তাদের মুখোমুখি হবে ইংল্যান্ডের সঙ্গে।
News18
News18
advertisement

এই জয়ের ফলে ভারত রেকর্ড ১০ম বারের মতো ফাইনালে পৌঁছল। এর আগে ভারত ৫ বার শিরোপা জিতেছে এবং ৪ বার ফাইনালে হারের মুখে পড়েছে। এই ম্যাচে ভারতের হয়ে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন অ্যারন জর্জ, বৈভব সূর্যবংশী এবং অধিনায়ক আয়ুষ মাথরে। টপ অর্ডারের এই তিন ব্যাটসম্যান একসঙ্গে দলকে জয়ের পথে নিয়ে যান।

advertisement

ভারতীয় দল শেষবার ২০২২ সালে যশ ঢুলের অধিনায়কত্বে চ্যাম্পিয়ন হয়েছিল। এর আগে তারা ২০০০, ২০০৮, ২০১২ এবং ২০১৮ সালেও শিরোপা জিতেছিল। ভারতীয় দল ২০০৬, ২০১৬, ২০২০ এবং ২০২৪ সালে রানার্স-আপ হয়েছিল।

অন্যদিকে, আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে তাদের সেরা পারফরম্যান্স দেখাল। তারা প্রথমবারের মতো সেমিফাইনালে পৌঁছেছিল, তবে শিরোপার লড়াইয়ে পৌঁছাতে পারেনি। এদিন আফগানিস্তান টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩১০ রান তোলে। জবাবে ভারতীয় দল ৪১.১ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ৩১১ রান করে ম্যাচ জিতে নেয়। এটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় রান তাড়া করার রেকর্ড।

advertisement

ভারতের হয়ে ওপেনার অ্যারন জর্জ সর্বোচ্চ ১১৫ রান করেন। তিনি ১০৪ বলের ইনিংসে ১৫টি চার ও ২টি ছক্কা হাঁকান। বিস্ফোরক ব্যাটার বৈভব সূর্যবংশী মাত্র ৩৩ বলে ঝোড়ো ভঙ্গিতে ৬৮ রান করে দলকে দুর্দান্ত সূচনা এনে দেন। তাঁর ইনিংসে ছিল ৯টি চার ও ৪টি ছক্কা। এই সময়ে তাঁর স্ট্রাইক রেট ছিল ২০৬.০৬। বৈভব ও জর্জ প্রথম উইকেটে ৫৭ বলে ৯০ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন।

advertisement

এরপর জর্জের সাথে ক্যাপ্টেন আয়ুষ মাথ্রে জুটি বাঁধেন। তারা দ্বিতীয় উইকেটের জন্য ১০১ বল খেলেই ১১৪ রানের দৃঢ় জুটি করেন। আয়ুষ খুবই দুর্দান্ত খেলছিলেন এবং মনে হচ্ছিল তিনি শতক করে ফেলবেন, কিন্তু ৫৯ বল খেলে ৬২ রান করে আউট হন। তাঁর ইনিংসে ছিল ৫টি চার ও ৪টি ছক্কা।

আরও পড়ুন- অনেক হল ‘নাটক’, পাকিস্তানের পর্দাফাঁস! ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার কারণ জানাজানি

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নিয়ম ভাঙাকেই ‘সাহস’ ভাবছে শিশুরা? মাধ্যমিকের ঘটনায় সতর্কবার্তা বিশেষজ্ঞদের
আরও দেখুন

আয়ুষ আউট হওয়ার পর জর্জের সঙ্গে ভিহান মালহোত্রা তাঁকে সঙ্গ দেন এবং তারা তৃতীয় উইকেটের জন্য ৮২ রান যোগ করেন। শেষ পর্যন্ত ভিহান মালহোত্রা এবং বেদান্ত ত্রিবেদী একসাথে রান তাড়া করেন। ভিহান ৪৭ বল খেলেন ও ৩৮ রান করেন, এবং বেদান্ত ৬ বল খেলে ৫ রানে অপরাজিত।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
U19 WC IND vs AFG : এই নিয়ে টানা ৬বার! আবার বিশ্বকাপ ফাইনালে ভারত, আফগানিস্তানের ৩১০ রান চেজ করে দিল টিম ইন্ডিয়া
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল