TRENDING:

বার্মিংহ্যামে ভুবনেশ্বর-বুমরাহদের অভাব অনুভব করবে না ভারত: গফ

Last Updated:

ভুবি, বুমরাহর অনুপস্থিতি ঢেকে দেওয়ার মতো ক্ষমতা ভারতীয় বোলিংয়ের আছে বলেই মনে করেন তিনি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বার্মিংহ্যাম: প্রথম টেস্ট শুরু হতে বাকী আর মাত্র কয়েক ঘণ্টা ৷ পাঁচ টেস্টের দীর্ঘ সিরিজ খেলতে প্রস্তুত ভারত-ইংল্যান্ড দু’দলই ৷ বিদেশের মাঠে সিরিজের প্রথম টেস্টে অন্তত যে কোনও সফরকারী দলই চাইবে তাদের সেরা একাদশকে নামাতে ৷ কিন্তু এজবাস্টনে প্রথম বল পড়ার অনেক আগেই একটা বিষয় পরিষ্কার হয়ে গিয়েছে, যে চোটের জন্য প্রথম টেস্টে অন্তত দলের সেরা দুই পেসার ভুবনেশ্বর কুমার এবং জসপ্রীত বুমরাহকে পাচ্ছে না টিম ইন্ডিয়া ৷ কিন্তু তাতে কোহলিদের চিন্তার কোনও কারণ নেই বলেই মনে করছেন ইংল্যান্ডের প্রাক্তন পেসার ড্যারেন গফ ৷ ভুবি, বুমরাহর অনুপস্থিতি ঢেকে দেওয়ার মতো ক্ষমতা এই ভারতীয় দলের অন্যান্য বোলারদের আছে বলেই মনে করেন তিনি ৷
advertisement

আরও পড়ুন-‘‘ ভয়ডরহীন ক্রিকেট খেলো...’’ বিরাটদের বার্তা শাস্ত্রীর

ড্যারেন গফ

সেরা ভিডিও

আরও দেখুন
উত্তরবঙ্গের যোগাযোগে বড় বদল! চালু দুই নতুন এক্সপ্রেস ট্রেন, দেখে নিন পূর্ণাঙ্গ সময়সূচি
আরও দেখুন

ড্যারেন গফের মতে,, ‘‘ ভুবনেশ্বরের না থাকাটা অবশ্যই বড় ক্ষতি। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেটে চোটের জন্য ও সেরা ছন্দে ছিল না। আর এই ভারতীয় দলটা কিন্তু এখন আর কোনও এক জন বোলারের ওপর নির্ভরশীল নয়। যে কোনও ধরনের পিচে খেলার মতো ক্ষমতা রাখে ভারতীয় বোলাররা।’’ পাশাপাশি এই ভারতীয় দলকে হারাতে গেলে যে নিজেদের সেরা খেলাটা ইংল্যান্ডকে খেলতে হবে, সেটা জানাতেও ভোলেননি গফ ৷ কারণ তাঁর মতে, দেশে হোক বা বিদেশে বর্তমান ভারতীয় দলকে হারানো একেবারেই সহজ কাজ নয় ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
বার্মিংহ্যামে ভুবনেশ্বর-বুমরাহদের অভাব অনুভব করবে না ভারত: গফ