TRENDING:

India vs West Indies: রবিবার ভারত-ওয়েস্ট ইন্ডিজের মরণবাঁচন ম্যাচ! পিচ কেমন হতে পারে, জানিয়ে দিলেন ইডেনের পিট কিউরেটর

Last Updated:

India vs West Indies: রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মরণবাচন ম্যাচ। PTI-এর রিপোর্ট অনুযায়ী, এই ম্যাচটি সেই পিচে হবে যেখানে ২০০-র বেশি রান উঠেছিল স্কটল্যান্ড এবং ইতালির ম্যাচে। সেই পিচেই কি খেলা হবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মরণবাচন ম্যাচ। PTI-এর রিপোর্ট অনুযায়ী, এই ম্যাচটি সেই পিচে হবে যেখানে ২০০-র বেশি রান উঠেছিল স্কটল্যান্ড এবং ইতালির ম্যাচে। স্কটল্যান্ড ইতালির বিরুদ্ধে ২০৭ রান তুলেছিল। তবে, ইতালি অলআউট হয়ে যায় ১৩৪ রানে।
ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে কেমন হতে পারে পিচ
ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে কেমন হতে পারে পিচ
advertisement

ওই প্রতিবেদনে বলা হয়েছে, Cricket Association of Bengal (CAB)-এর প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় শুক্রবার (২২ ফেব্রুয়ারি), ম্যাচের দু’দিন আগে, পিচ পরিদর্শন করেন। সৌরভ ইডেন গার্ডেন্সের প্রধান কিউরেটর সুজন মুখোপাধ্যায় এবং বোর্ডের চিফ কিউরেটর আশিস ভৌমিকের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন, তারপরে পুরো মাঠ ঢেকে দেওয়া হয়।

আরও পড়ুন: বিশ্বকাপের মরণবাঁচন ম্যাচে ইডেনে ভারতের সামনে ওয়েস্ট ইন্ডিজ, দর্শকদের সুবিধায় রাতে চলবে বিশেষ মেট্রো

advertisement

সুজন মুখোপাধ্যায় পিটিআইকে বলেন “সৌরভকে পিচের প্রস্তুতি দেখে খুশি মনে হচ্ছিল। ওই পিচ যেটা বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচের জন্য ব্যবহার হয়েছিল। এটা একটা সাধারণ ইডেনের উইকেট, যেখানে অনেক রান হবে, আবার বোলারদের জন্যও কিছু থাকবে।”

সুজন মুখোপাধ্যায় আরও সতর্ক করেন, সন্ধ্যার পরে শিশির বড় ভূমিকা নিতে পারে। যেখানে ভারত এই সংস্করণের প্রথম ম্যাচ খেলবে ইডেন গার্ডেন্সে, সেখানে ওয়েস্ট ইন্ডিজের একটু পরিচিতি বেশি, কারণ তারা ইতিমধ্যেই স্কটল্যান্ড এবং ইতালির বিরুদ্ধে গ্রুপ স্টেজে দু’টি ম্যাচ জিতেছে এই মাঠে।

advertisement

আরও পড়ুন: মাসে ৮০০০ টাকা বেতন পেতেন, তার বাড়িতে টাকার পাহাড়! হাতে গোনা গেল না, আনতে হল মেশিন

সেরা ভিডিও

আরও দেখুন
সুন্দরবনের নোনা মাটিতে রঙিন ফলের চাষ, স্বল্প খরচে মালামাল কৃষকরা, ঘরে আসছে মোটা টাকা
আরও দেখুন

যদি পিচটা কথামতো খেলোয়াড়দের জন্য উপযোগী হয়, তাহলে ভারত এতে আপত্তি করবে না। ধীর, গ্রিপিং ট্র্যাকে বড় সমস্যা হয়েছে, যেখানে প্রতিপক্ষের স্পিনার আর ভ্যারিয়েশন-প্রিয় পেসাররা আধিপত্য করে। তবে, কলকাতা আগেও CAB আর ভারতীয় দলের মধ্যে পিচ নিয়ে কিছু টানাপোড়েন দেখেছে। এবার সেই ঘটনা চায় না সিএবি।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
India vs West Indies: রবিবার ভারত-ওয়েস্ট ইন্ডিজের মরণবাঁচন ম্যাচ! পিচ কেমন হতে পারে, জানিয়ে দিলেন ইডেনের পিট কিউরেটর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল