TRENDING:

চিন্নাস্বামীতে রায়নার ছক্কায় এই শিশুটির কী হল দেখুন !

Last Updated:

রায়নার ব্যাটিংয়ের আনন্দ নেওয়ার সময় সে জানত না কী কাণ্ডটাই না ঘটতে চলেছে একটু পরে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেঙ্গালুরু: চিন্নাস্বামীতে বুধবার বল হাতে কামাল করেছেন যুযুবেন্দ্র চাহাল ৷ কিন্তু তাঁর থেকেও বেশি কামাল করেছে গোটা ইংল্যান্ড টিম ৷ মাত্র আট রানের মধ্যেই আট উইকেট খুঁইয়ে ব্রিটিশরা মোটামুটি ম্যাচ উপহার দেন বিরাটদের ৷ সেইসঙ্গে সিরিজও ৷ গতকাল ম্যাচে বোলিংয়ের পাশাপাশি ভারতীয় ব্যাটসম্যানদের বেধড়ক মারও দেখার মতো ছিল ৷ তার মধ্যে অবশ্যই সুরেশ রায়নার কথা আলাদা করে বলতে হয় ৷ ভারতের ইনিংসের ভিতটা তিনিই প্রথম গড়ে দিয়েছিলেন ৷ কিন্তু তার মধ্যেই ঘটে যায় একটা দুর্ঘটনাও ৷
advertisement

স্টেডিয়ামের অন্যান্য দর্শকদের মতো খেলা দেখতে এসেছিল ৬ বছরের এক শিশুও ৷ কিন্তু রায়নার ব্যাটিংয়ের আনন্দ নেওয়ার সময় সে জানত না কী কাণ্ডটাই না ঘটতে চলেছে একটু পরে ৷ কারণ রায়নার ব্যাট থেকে বেরোনো একটি বিশাল ছক্কা সোজা এসে লাগে শিশুটির বাঁ-থাইতে ৷ যন্ত্রণায় কাতরাতে থাকা শিশুটিকে সঙ্গে সঙ্গেই KSCA মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয় ৷ ডাক্তাররা অবশ্য পরীক্ষা করে দেখার পর প্রাথমিক চিকিৎসার পরেই তাকে ছেড়ে দেন ৷ ভারতের বাকি ইনিংসটাও স্ট্যান্ডে বসেই দেখে শিশুটি ৷ ম্যাচ শেষে শিশুটির সঙ্গে দেখা করেও আসেন রায়না ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
চিন্নাস্বামীতে রায়নার ছক্কায় এই শিশুটির কী হল দেখুন !
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল