TRENDING:

IND vs ZIM: ভারতীয় দলের সবথেকে বড় দুর্বলতা চিহ্নিত! জিম্বাবুয়ে ম্যাচেই হচ্ছে সমস্যার সমাধান

Last Updated:

IND vs ZIM T20 World Cup 2026: টি-২০ বিশ্বকাপের সুপার এইট পর্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের পর ভারতীয় দলের একাধিক বিষয় নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের পর ভারতীয় দলের একাধিক বিষয় নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। সেই প্রশ্নের তালিকায় যেমন রয়েছে ব্যাটিং লাইনের ব্যর্থতা, ভুল একাদশ নির্বাচন, ঠিক তেমনই আরও একটি কারণ হল বর্তমান ভারতীয় দলে অধিক মাত্রায় বাঁ হাতি ব্যাটার থাকা। বিশেষ করে দলে এত বাঁ হাতি ব্যাটার থাকাটাই ভারতীয় দলের অন্যতম দুর্বলতা হিসেবেও দেখছে ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ।
News18
News18
advertisement

গ্রুপ পর্বে ৪টি ম্যাচ জিতলেও সুপার এইটে এসেই মুখ থুবড়ে পড়েছে ভারতীয় দল। গ্রুপ পর্বে দুর্বল দলের বিরুদ্ধেও অতিরিক্ত বাঁ হাতি ব্যাটার নিয়ে সমস্যায় পড়তে হয়েছিল দলকে। কিন্তু শক্তিশালী প্রতিপক্ষ না হওয়ায় জয় পেতে কোনো সমস্যা হয়নি। কিন্তু প্রতিপক্ষ দলগুলি ফিঙ্গার অফ স্পিনারকে শুরু থেকেই বোলিংয়ে এনে ভারতীয় ব্যাটারদের সমস্যা ফেলেছিল।

advertisement

বর্তমানে ভারতীয় ব্যাটিংয়ে সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়া ছাড়া কোনো ডান হাতি ব্যাটার নেই। যার ফলে প্রতিপক্ষ দলগুলির ফিঙ্গার অফ স্পিনার খেলিয়ে ভারতের বিরুদ্ধে রণনীতি তৈরি করতে সুবিধা হচ্ছে। ফলে সুপার এইটের বাকি দুই ম্যাচে ভারতীয় ব্যাটিং লাইনে ডান হাতি ব্যাটার বাড়ানোর দাবি উঠছে। যাতে ব্যাটিংয়ে বৈচিত্র বাড়ে।

আরও পড়ুনঃ IND vs ZIM: এমনিতেই ডু অর ডাই পরিস্থিতি, তারউপর নতুন আপডেট, আরও ভয় বাড়ল ভারতের!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সংসার সামলে অভাবের সঙ্গে লড়াই, মেদিনীপুরের প্রভাতী দেবীর জীবনসংগ্রাম এক বড় অনুপ্রেরণা
আরও দেখুন

প্রসঙ্গত, জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারতীয় দলে বাড়তে পারে ডান হাত ব্যাটার। তিলক বর্মার জায়গায় দলে সুযোগ পেতে পারেন সঞ্জু স্যামসন। মিডল অর্ডারে খেলার অভিজ্ঞতাও রয়েছে সঞ্জুর। আর স্পিন অ্যাটাকের বিরুদ্ধে সঞ্জুর টেকনিকও ভালো। স্পিন ভালো খেলেনও সঞ্জু। আর সঞ্জুকে খেলালে ভারতীয় দলে আরও একটি ডান হাতি ব্যাটার বাড়বে।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs ZIM: ভারতীয় দলের সবথেকে বড় দুর্বলতা চিহ্নিত! জিম্বাবুয়ে ম্যাচেই হচ্ছে সমস্যার সমাধান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল