TRENDING:

IndW vs AusW : ঘাড়ে লাগল বল, মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ক্রিকেটার! ভয়ঙ্কর ঘটনার পর বিশ্বকাপ সেমিফাইনালে যা হল...

Last Updated:

IndW vs AusW- অস্ট্রেলিয়ার তরুণ ক্রিকেটার বেন অস্টিন (Ben Austin)-এর প্রতি শ্রদ্ধা জানালেন ক্রিকেটাররা। অস্টিন মেলবোর্নের ১৭ বছর বয়সী এক প্রতিভাবান তরুণ ক্রিকেটার। ২৮ অক্টোবর (মঙ্গলবার) এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : নবি মুম্বাইয়ের ডি.ওয়াই. পাটিল স্টেডিয়ামে অনুষ্ঠিত মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে ভারত ও অস্ট্রেলিয়ার মহিলা দল মুখোমুখি হয়েছে। এই ম্যাচে দুই দলের খেলোয়াড়কেই বাঁ হাতে কালো ফিতে বেঁধে মাঠে নামেন।
News18
News18
advertisement

অস্ট্রেলিয়ার তরুণ ক্রিকেটার বেন অস্টিন (Ben Austin)-এর প্রতি শ্রদ্ধা জানালেন ক্রিকেটাররা। অস্টিন মেলবোর্নের ১৭ বছর বয়সী এক প্রতিভাবান তরুণ ক্রিকেটার। ২৮ অক্টোবর (মঙ্গলবার) এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। জানা গেছে, তিনি নেটে ব্যাটিং অনুশীলনের সময় এই দুর্ঘটনার শিকার হন।

ম্যাচ শুরু হওয়ার আগে বিসিসিআই (BCCI) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (X)-এ একটি পোস্টে জানায়, “দুই দল আজ ১৭ বছর বয়সী অস্ট্রেলীয় ক্রিকেটার বেন অস্টিনকে শ্রদ্ধা জানাতে কালো আর্মব্যান্ড পরেছে, যিনি মঙ্গলবার রাতে নেটে ব্যাটিং করার সময় দুর্ঘটনায় মারা যান।”

advertisement

দুই দলের এই পদক্ষেপ তরুণ ক্রিকেটারের প্রতি এক আবেগপূর্ণ ও সম্মানসূচক শ্রদ্ধা হিসেবে দেখা হচ্ছে। অস্ট্রেলিয়ার ১৭ বছর বয়সী তরুণ ক্রিকেটার বেন অস্টিন (Ben Austin) অনুশীলনের সময় গলায় বল লাগায় মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন। এই ঘটনাটি ২০১৪ সালে ফিল হিউজ-এর দুঃখজনক মৃত্যুর স্মৃতি ফিরিয়ে এনেছে।

আরও পড়ুন- ৩৮-এ রোহিত শর্মা গড়লেন এমন নজির, যা ক্রিকেট বিশ্বে আজ পর্যন্ত কারও নে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হাওড়ায় আবর্জনার স্তূপ হাতড়াচ্ছে একদল মানুষ! কীসের খোঁজে জানলে চমকে উঠবেন
আরও দেখুন

অস্টিনকে গুরুতর আহত অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, ফার্নট্রি গালি (Ferntree Gully)-তে অনুশীলনের সময় তাঁর গলা ও মাথায় বল লাগে। তিনি একটি টি২০ ম্যাচের আগে নেট প্র্যাকটিস করছিলেন। দুর্ঘটনার পর তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়, কিন্তু চিকিৎসকরা শেষ পর্যন্ত তার জীবন বাঁচাতে ব্যর্থ হন। এত কম বয়সে একজন ক্রিকেটার মৃত্যুর কোলে ঢলে পড়েন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
IndW vs AusW : ঘাড়ে লাগল বল, মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ক্রিকেটার! ভয়ঙ্কর ঘটনার পর বিশ্বকাপ সেমিফাইনালে যা হল...
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল