Cricbuzz-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC)-এর মধ্যে ২০২৫ সালের এশিয়া কাপ নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে। প্রথম ম্যাচ হতে পারে ১০ সেপ্টেম্বর, এবং পুরো টুর্নামেন্ট টি২০ ফরম্যাটে অনুষ্ঠিত হবে।
ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরশাহি খেলবে এশিয়া কাপে। ওই প্রতিবেদন অনুযায়ী, “অপারেশন সিনদুর”-এর প্রেক্ষিতে ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে থাকলেও এখন পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।এছাড়া জানা যাচ্ছে, ACC জুলাইয়ের প্রথম সপ্তাহে বৈঠকে বসতে চলেছে এবং সেই সময় পুরো সূচি প্রকাশ করা হতে পারে।
advertisement
২০২৫ এশিয়া কাপের আয়োজক ভারত, তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)-এর পূর্ব নির্ধারিত সমঝোতা অনুযায়ী, এশিয়া কাপে দুই দলের ম্যাচ নিরপেক্ষ ভেন্যু বা হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে। ফলে সংযুক্ত আরব আমিরশাহি সম্ভবত ২০২৫ এশিয়া কাপের সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচিত হচ্ছে।
আরও পড়ুন- ডন ব্র্যাডম্যানের সঙ্গে একই আসনে বসবেন পন্থ! দ্বিতীয় টেস্টে করতে হবে একটি কাজ
শেষ এশিয়া কাপ (২০২৩) —,যা ৫০ ওভারের ফরম্যাটে অনুষ্ঠিত হয়েছিল, পাকিস্তান ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত হয়েছিল।
সেই আসরে ভারত ও পাকিস্তান তিনবার একে অপরের মুখোমুখি হয়েছিল। ভারত-পাকিস্তান ম্যাচ মানেই হাইভোল্টেজ। ফলে সেই সুযোগের ফল পেতে চায় এসিসি!
টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর একটা সময় পাকিস্তানের সঙ্গে সমস্ত ক্রিকেট সম্পর্ক ছিন্ন করার পক্ষে সরব হয়েছিলেন। মে মাসে CNN-News18-কে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে গৌতম গম্ভীর বলেছিলেন, “আমি আগেও বলেছি — খেলা, বলিউড, শিল্প, এসব কিছুই গুরুত্বপূর্ণ নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আমাদের সাধারণ নাগরিক এবং সেনাদের জীবন। তার চেয়ে বড় কিছু নেই। খেলাধুলা বন্ধ হতে পারে, বলিউড সিনেমা সব কিছুই দেশের স্বার্থের পরে।”
