২০২৪ সালে যখন রোহিত শর্মার নেতৃত্বে ভারত টি-২০ বিশ্বকাপ জিতেছিল, সেই দলের সদস্য ছিলেন বিরাট কোহলি। ফাইনালে খেলেছিলেন গুরুত্বপূর্ণ ইনিংস। তারপর নিয়েছিলেন টি-২০ ক্রিকেট থেকে অবসর। এবার ভারতের জয়ের পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বিরাট কোহলি নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন ও ভারতীয় দলকে সেরার সেরা বলেন।
বিরাট কোহলি লেখেন,”চ্যাম্পিয়ন, আহমেদাবাদে ভারতের অসাধারণ জয়। পুরো প্রতিযোগিতা জুড়ে আমরা যে বিস্ফোরক ক্রিকেট খেলেছি, তার সামনে প্রতিপক্ষের কোনো জবাব ছিল না। কঠিন পরিস্থিতিতেও লড়াই চালিয়ে যাওয়ার যে দুর্দান্ত মানসিক শক্তি ছেলেরা দেখিয়েছে, তা সত্যিই প্রশংসার যোগ্য। সেই লড়াইয়ের ফলেই ভারত আবারও বিশ্বচ্যাম্পিয়ন হতে পেরেছে। এই সাফল্যের জন্য দলের সব খেলোয়াড় এবং ম্যানেজমেন্টের সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন। জয় হিন্দ।”
advertisement
কিংবদন্তী সচিন তেন্ডুলকরও এক্সে ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন। মাস্টার ব্লাস্টার লিখেছেন,”টানা দুবার বিশ্বকাপ জয়—টি–টোয়েন্টি ফরম্যাটে যা প্রথমবার কোনো দল করে দেখাল। এই শিরোপার একেবারেই যোগ্য এবং প্রকৃত দাবিদার আমাদের দল। আমাদের দলের অসাধারণ পারফরম্যান্স সত্যিই দারুণ ছিল এবং মাঠে বিশেষ ধরনের ক্রিকেটের প্রদর্শন কেছে। দারুণ খেলেছো, টিম ইন্ডিয়া। জয় হিন্দ!”
আরও পড়ুনঃ IND vs NZ: কিউই বোলারদের নিয়ে ছেলেখেলা! প্রথম ইনিংসেই ৫ বড় রেকর্ড ভারতের
প্রসঙ্গত, ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৫ রানের পাহাড় প্রমাণ স্কোর করে ভারতীয় দল। র্বোচ্চ ৮৯ রান করেন সঞ্জু স্যামসন,এছাড়া অভিষেক শর্মা ৫২ ও ইশান কিশান ৫৪ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে সেভাবে কোনো লড়াই দিতে পারেনি কিউইরা। ১৯ ওভারে ১৫৯ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। সর্বোচ্চ ৪টি উইকেট নেন জসপ্রীত বুমরাহ।
