TRENDING:

Ind Wins U19 WC: একবার -দুবার নয় ষষ্ঠবারের জন্য ছোটদের বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত, বৈভব- আয়ুষদের হাত ধরে নতুন ইতিহাস ভারতের

Last Updated:

U19 World Cup Champion India: মহিলাদের বিশ্বকাপ, টি টোয়েন্টি বিশ্বকাপ দুটোরই চ্যাম্পিয়ন এই মুহূর্তে ভারত এবার অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপেও সেরা বৈভব সূর্যবংশীরা...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ভারতীয় অনুর্ধ্ব ১৯ দল শুক্রবার যে কোনও ব্লকবাস্টার রিলিজকে পিছনে ফেলে দিল৷  একধাক্কায় পরপর উইকেট খুইয়ে ধুঁকতে থাকা ইংল্যান্ডকে প্রায় ২০০ রানে হারিয়ে বিশ্বকাপ জিতবে ভারত যখন মনে হচ্ছিল তখন ‘একা কুম্ভ রক্ষা করে নকল বুদির গড়’ স্টাইলে প্রাচীর হয়ে দাঁড়ায় ফ্যালকনার৷ কিন্তু সেই টিকে থেকেও বিশেষ লাভ হয়নি হারের ব্যবধান কমানো ছাড়া৷ ফলে ভারত অনুর্ধ্ব ১৯ ফাইনাল জিতল  ১০০  রানে৷ এদিন ৪০.২ ওভারে ৩১১ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড৷
অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী ভারতীয় দল
অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী ভারতীয় দল
advertisement

৪১১ রানের প্রেসার কুকার পরিস্থিতিতে সিটি তো মারতেই পারল না, উল্টে ভারতীয় ব্যাটারদের পর ভারতীয় বোলারদের কামাল পারফরম্যান্সে ষষ্ঠবারের জন্য অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ ঘরে তুলল টিম ইন্ডিয়া৷ বৈভবের ১৭৫ এবং দলের বাকি ব্যাটারদের যোগ্য সঙ্গতে বিশাল যে ৪১১ তুলেছিল ভারত এদিন থ্রি লায়ন্সদের খুদেরা তার ধারেকাছে পৌঁছতে পারল না৷

advertisement

ভারত জিতল অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ

জয়ের জন্য প্রয়োজন ৪১২ রান তাড়া করতে নেমে শুরুটা অবশ্য মন্দ করেনি থমাস রিউয়ের ছেলেরা৷ ওপেনার ডাওকিন্স ৫৬ বলে ৬৬ রান করেন৷ এরপর বেন মাওয়েস ২৮ বলে ৪৫ রান করেন৷৷ কিন্তু এই পর্যন্তই বিশাল রানের চাপে বাকি ইংলিশ ছোটোরা আয়রাম -গয়ারামই করেন৷ দ্রুত কয়েকজন ব্যাটার রান তুললেও এদিন ৪১২ করার জন্য যে টেম্পারামেন্ট এবং পার্টনারশিপ শুরু থেকে দরকার ছিল তা দেখান ফলকনওয়ার৷ তিনি শতরান করে ফেলেন৷ তাঁর সঙ্গে জেমস মিন্টো অষ্টম উইকেটে ৮২ রানের পার্টনারশিপ করে৷ তাঁদের জুটিতেই প্রায় ২০০ রানের ব্যবধানে হেরে যাওয়ার সম্ভাবনা থেকে কিছুটা কম লজ্জার হার করে৷  অনুর্ধ্ব ১৯ দলের ইংলিশ ক্রিকেটাররা৷

advertisement

আরও পড়ুন – Vaibhab Suryavanshi Records: ব্রিটিশদের বিরুদ্ধে বৈভবের বিক্রম! ধুয়ে মুছে গেল পুরনো সব, ১৫ ছক্কা, ১৫ চারে, ১৭৫ রানে এক ডজন রেকর্ড

ভারতের হয়ে এদিন অম্বরীশ , হেনিল, দীপেশ, খইলান, কনিষ্ক, আয়ুশ অর্থাৎ ইন্ডিয়ার বোলিং ব্রিগেডের কেউই খালি হাতে ফেরেনি৷ সবার ঝোলাতেই রয়েছে ইংলিশ ব্যাটারদের উইকেট৷

advertisement

আয়ুষ মাত্রে, বৈভব সূর্যবংশীদের দাপটে চোখে সর্ষে ফুল দেখল ইংল্যান্ডের জুনিয়র দল৷ ভারত বনাম ইংল্যান্ড অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ভারত ৫০ ওভারে ৯ উইকেটে করল ৪১১ রান৷ ইংল্যান্ড যদি এই ম্যাচে জিততে চায় তাহলে তাদের বিশ্বকাপে নতুন ইতিহাস রচনা করতে হবে৷ ৫০ ওভারে করতে হবে ৪১২ রান৷

এদিন মাত্র ৮০ বলে ১৭৫ রানের দুদ্ধর্ষ ইনিংস খেলে বৈভব সূর্যবংশী৷ অধিনায়ক আয়ুষ মাত্রেও অর্ধশতরান করে৷ তিনি ৫১ বলে ৫৩ রান করে৷  ব্যাট হাতে টপ ও মিডিল অর্ডারের বেশিরভাগ ব্যাটসম্যানই এদিন দারুণ খেলে৷ অভিজ্ঞান কুণ্ড ৩১ বলে ৪০ করে, শেষবেলায় কনিষ্ক চৌহান ২০ বলে ৩৭ রান করে৷ এইসবের জন্য ৫০ ওভারে ৪১১ রানের পাহাড় খাড়া করে অনুর্ধ্ব ১৯ ভারতীয় দল৷

advertisement

ভারতীয় দল অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে সবচেয়ে বেশিবার ফাইনাল খেলেছে৷ ২০০০, ২০০৪, ২০১২, ২০১৮, ২০২২ এই ট্রফি জিতেছে৷ ১৯৯৮ সালে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের প্রথম মরশুমে প্রথম ও শেষবার এই টুর্নামেন্ট জিতেছিল ইংল্যান্ড৷

আরও পড়ুন – Injury Blow For Team India: ঠিক T20 বিশ্বকাপের আগেই বাজে খবর, গম্ভীরের ‘পেয়ারের’ ক্রিকেটারের চোট, কী হবে জানালেন সূর্যকুমার

ভারতীয় দলের প্রথম একাদশ- অ্যারন জর্জ, বৈভব সূর্যবংশী, আয়ুষ মাত্রে (অধিনায়ক), বিহান মালহোত্রা, অভিজ্ঞান কুন্ডু (উইকেটরক্ষক), বেদান্ত ত্রিবেদী, আরএস আমব্রিস, কনিষ্ক চৌহান, খিলন প্যাটেল, হেনিল প্যাটেল, দীপেশ দেবেন্দ্রন

সেরা ভিডিও

আরও দেখুন
পঞ্চায়েতের ছোট্ট প্ল্যানে পুরুলিয়ায় 'ম্যাজিক'! খাঁ খাঁ করা এই রাস্তাতেই এখন সেলফি জোন
আরও দেখুন

ইংল্যান্ড দলের প্রথম একাদশ: বেন ডকিন্স, জোসেফ মুরস, বেন মেইস, থমাস রিউ (অধিনায়ক, উইকেটরক্ষক), ক্যালেব ফকনার, র‍্যালফি অ্যালবার্ট, ফারহান আহমেদ, সেবাস্তিয়ান মরগান, জেমস মিন্টো, ম্যানি লুমসডেন, অ্যালেক্স গ্রিন।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Ind Wins U19 WC: একবার -দুবার নয় ষষ্ঠবারের জন্য ছোটদের বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত, বৈভব- আয়ুষদের হাত ধরে নতুন ইতিহাস ভারতের
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল