TRENDING:

India Wins Against USA: আমেরিকার বোলাররা যা করল, ব্যাটাররা পারল না, ভারতের প্রথম ম্যাচে সহজ জয়, কামব্যাকে দারুণ সিরাজ

Last Updated:

India Wins Against USA: ভারত আমেরিকার বিরুদ্ধে ২৯ রানে জয় পায়৷ মহম্মদ সিরাজ করলেন কামাল পারফরম্যান্স

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
IND vs USA: বল হাতে আমেরিকার বোলাররা দাপট দেখালেও ব্যাটররা কিন্তু বুঝিয়ে দিলেন তাঁরা বাইশ গজের লড়াইতে এখনও শিক্ষানবীশ৷ ভারত বনাম আমেরিকা টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কাঙ্খিত জয় পেল টিম ইন্ডিয়া৷ তবে কাঁটার মতো খচখচ করছে ভারতের টপ ও মিডল অর্ডারের ব্যাটিং বিপর্যয়৷ আর প্রায় দেড় বছর বাদে খেলার ক্ষুদ্রতম ফর্ম্যাটে ফিরে বুঝিয়ে দিলেন মহম্মদ সিরাজ যে তিনি পারফরম্যান্সের মধ্যেই রয়েছেন তিনি নেন ৩ উইকেট৷ আমেরিকা এদিন ২০ ওভারে ৮ উইকেট ১৩২ রান করে৷
মহম্মদ সিরাজের দারুণ কামব্যাক
মহম্মদ সিরাজের দারুণ কামব্যাক
advertisement

এদিন জয়ের জন্য আমেরিকার দরকার ছিল ১৬২ রান৷ আন্দ্রিয়াস গাউস ও মুক্কামালাকে আউট করে নিজের স্টেটমেন্ট দেন মহম্মদ সিরাজ৷ অর্শদীপ সিং মোনাক প্যাটেলকে ০ রানে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেন৷ ১৩ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল আমেরিকা৷

এরপর মিলিন্দ কুমার এবং সঞ্জয় কৃষ্ণমূর্তি যথাক্রমে ৩৪ ও ৩৭ রান করে দলের মিডল অর্ডারকে একটু ভদ্রস্থ জায়গায় নিয়ে যান৷ শুভম রানজানে ১৭ রানে আউট হন৷ অর্শদীপ সিং ৪ ওভারে ২ উইকেট নেন, অক্ষর প্যাটেলও ২ উইকেট নেন৷ মহম্মদ সিরাজ ৩ উইকেট নেন৷

advertisement

এদিকে ম্যাচ জিতলেও প্রথমে ব্যাট করার সময় ভারত বেশ চোখে সর্ষে ফুল দেখে৷ ভারত-পাকিস্তান বংশোদ্ভুত আমেরিকা দলের সামনে হাঁটু গেড়ে বসে যেতে হল ভারতের গর্বের ব্যাটিং লাইন আপকে৷ এদিন টসে জিতে আমেরিকা প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠায়৷ এদিন ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬১ রান করে ভারত৷ অধিনায়ক সূর্যকুমারের অর্ধশতরানে ভর দিয়ে নিজেদের লক্ষ্য তৈরি করে ভারত৷

advertisement

সূর্যকুমার যাদবের হাফ সেঞ্চুরি

অধিনায়ক সূর্যকুমার যাদব এদিন ৪৯ বলে ৮৪ রান করেন৷ তাঁর ইনিংস সাজানো ছিল  চার ও ৩ টি ছক্কা দিয়ে৷

advertisement

হার্দিকের ফ্লপ শো টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে

এদিন শুরুতেই ভারতের টি টোয়েন্টি ম্যাচের ধামাকা প্লেয়ার অভিষেক শর্মা টি টোয়েন্টি বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে শূন্য রানেই প্যাভিলিয়নের রাস্তা ধরেন৷ নিজের ফেস করা প্রথম বলেই আউট হন তিনি৷ আলি খানের শিকার তিনি৷  দারুণ ছন্দে থাকা ইশান কিষাণ শুরুটা ভাল করলেও ২০ রানে ক্যাচ আউট হন৷ তাঁর উইকেট নেন স্কালিক৷

advertisement

তিলক ভর্মা ২৫ করে স্কালিকেরই শিকার৷ তাঁর শুরুটাও ছন্দে ছিল, কিন্তু বড় স্কোর করা তাঁর দ্বারাও হয়নি৷ ১৬ বলে ২৫ করে ক্যাচ আউট হন তিনি৷ এরপর শিভম দুবে, রিঙ্কু ও হার্দিক পান্ডিয়ার কাহিনি আয়রাম-গয়ারামের৷ শিভম দুবেও স্কালিকেরই বলে ক্যাচ আউট হয়ে যান৷ তাঁর স্কোর ০৷ রিঙ্কু ৬, হার্দিক ৫ রান করেন৷ তাঁরাও প্রত্যেকেই ক্যাচ আউট হন৷ রিঙ্কুর উইকেট নেন মহম্মদ মহসিন৷ হার্দিকের উইকেট নেন হরমিত সিং৷

সেরা ভিডিও

আরও দেখুন
চলমান এনসাইক্লোপিডিয়া, অলিগলি চষে বেড়াচ্ছেন ৭০ বছর বয়সেও! সঞ্চয় ভেঙেছেন ইতিহাস বাঁচাতে
আরও দেখুন

অক্ষর প্যাটেল ১৪ রান করে সূর্যকুমারকে কিছুটা সঙ্গত দেওয়ার চেষ্টা করছিলেন কিন্তু তাঁর ইনিংসে ফুলস্টপ লাগিয়ে দেন হরমিত সিং৷ অর্শদীপ সিংও স্কালিকের শিকার৷ তাঁর উইকেট নিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে নিজের নামে চার উইকেট করে নিলেন তিনি৷

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
India Wins Against USA: আমেরিকার বোলাররা যা করল, ব্যাটাররা পারল না, ভারতের প্রথম ম্যাচে সহজ জয়, কামব্যাকে দারুণ সিরাজ
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল