TRENDING:

Ind vs WI : ৯০০ টাকার টিকিট বিক্রি হচ্ছে ৫-৭ হাজার টাকায়! ভারত-উইন্ডিজ ম্যাচের আগে বড় অভিযোগ, বিশ্বকাপের ইডেনে কেলেঙ্কারি!

Last Updated:

IND vs WI : টি-২০ বিশ্বকাপে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ হবে ইডেনে। আর এই ম্যাচের আগে টিকিটের কালোবাজারির অভিযোগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : স্রেফ জিততে হবে। তা হলেই যথেষ্ট! ভারতীয় দলকে রবিবার যে কোনওভাবেই জিততে হবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। তা হলেই টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে টিকিট প্রায় হাতে চলে আসবে সূর্যকুমার যাদবের।
ইডেনে ভারত-উইন্ডিজের লড়াই।
ইডেনে ভারত-উইন্ডিজের লড়াই।
advertisement

রবিবার ইডেনে ভারতের ‘কোয়ার্টার ফাইনাল’। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের ম্যাচটাকে সেই নামেই অভিহিত করা হচ্ছে। কারণ এই ম্যাচে যে জিতবে, সে পা রাখবে সেমিফাইনালে। ম্যাচের ফলাফল কী হবে, সেটা তো সময়ই বলবে। কিন্তু তা বলে দর্শকদের জন্য বিনোদনের কমতি থাকছে না।

লেজার শো থেকে দেশাত্মবোধক গান, রবিবার সবই থাকছে ক্রিকেটের নন্দনকাননে। মাঠে সূর্যকুমার-অভিষেকদের ব্যাট থেকে রানের ফুলঝুরি দেখার জন্য মুখিয়ে ক্রিকেটভক্তরা। কিন্তু ইডেন কোনওভাবেই খালি হাতে ফেরাবে না দর্শকদের। থাকছে লেজার শো। এছাড়া দেশাত্মবোধক গানও থাকছে। যার মধ্যে একটা বাংলা ভাষায়। বাজবে ‘ধুরন্ধর’-এর গান। এখানেই শেষ নয়। দর্শকদের উন্মাদনার জন্য স্লোগান উঠবে ‘বন্দে’। দর্শকরা উত্তর দেবেন ‘মাতরম’। প্রত্যেকটি গানই পছন্দ করেছেন সৌরভ।

advertisement

এদিকে আবার ইডেনের ম্যাচে টিকিটের দেদার কালোবাজারির অভিযোগ উঠেছে। শুক্রবার লোয়ার টিয়ারের টিকিট বিক্রি হয়েছে ৩০ হাজার টাকায়। শনিবার টাকার অঙ্কটা ৫০ হাজারে চলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাছাড়াও আপার টিয়ারের টিকিট বিক্রির খবর পাওয়া গিয়েছে ২০-২৫ হাজার টাকায়। ৯০০ টাকার টিকিট বিকোচ্ছে ৫-৭ হাজার টাকায়।

আরও পড়ুন- প্রথমবার রঞ্জি চ্যাম্পিয়ন জম্মু কাশ্মীর! ভারতীয় ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন আকিব নবিরা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ! অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর টহল
আরও দেখুন

ইডেনের ম্যাচে টিকিটের দেদার কালোবাজারি। শুক্রবার লোয়ার টিয়ারের টিকিট বিক্রি হয়েছে ৩০ হাজার টাকায়। শনিবার টাকার অঙ্কটা ৫০ হাজারে চলে যেতে পারে বলে আশঙ্কা। তাছাড়াও আপার টিয়ারের টিকিট বি ক্রির খবর পাওয়া গিয়েছে ২০-২৫ হাজার টাকায়। ৯০০ টাকার টিকিট বিকোচ্ছে ৫-৭ হাজার টাকায়।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs WI : ৯০০ টাকার টিকিট বিক্রি হচ্ছে ৫-৭ হাজার টাকায়! ভারত-উইন্ডিজ ম্যাচের আগে বড় অভিযোগ, বিশ্বকাপের ইডেনে কেলেঙ্কারি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল