TRENDING:

ভারতের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে রেগে লাল গাভাসকর! দাগলেন একের পর এক তোপ

Last Updated:

T20 World Cup: লিটল মাস্টারের মতে, ভারতীয় দল অতিরিক্ত আত্মবিশ্বাসের খেসারত দিল ও মাঠের পরিস্থিতি অনুযায়ী প্রথম একাদশ খেলাতে পারেনি।দক্ষিণ আফ্রিকা পুরো ম্যাচ যেভাবে খেলছে তার ভূয়সী প্রশংসা করেন সানি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের বড় ব্যবধানে পরাজয়ের পর চলছে হারের পোস্টমর্টেম। প্রাক্তন ক্রিকেট বিশেষজ্ঞরা ভারতের হারের নানা কারণ সামনে আনছেন। এবার মুখ খুললেন কিংবদন্তী প্রাক্তন ভারতীয় ব্যাটার সুনীল গাভাসকর। লিটল মাস্টারের মতে, ভারতীয় দল অতিরিক্ত আত্মবিশ্বাসের খেসারত দিল ও মাঠের পরিস্থিতি অনুযায়ী প্রথম একাদশ খেলাতে পারেনি।
News18
News18
advertisement

সুনীল গাভাসকর ভারতের হারের প্রসঙ্গে বলেন,”দক্ষিণ আফ্রিকা শুরুতে বিপদে পড়লেও ধৈর্য ধরে খেলেছে। বিশেষ করে ডেভিড মিলার ও ডিওয়াল্ড ব্রেভিস মিলে গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে শক্ত অবস্থায় নিয়ে যায়। তারা ঝুঁকি না নিয়ে ধীরে ধীরে রান বাড়িয়ে বড় স্কোর দাঁড় করায়, যা পরে জয়ের ভিত গড়ে দেয়।” দক্ষিণ আফ্রিকা পুরো ম্যাচ যেভাবে খেলছে তার ভূয়সী প্রশংসা করেন সানি।

advertisement

ভারতীয় দল নিয়ে বলতে গিয়ে কড়া মনোভাবের সঙ্গে গাভাসকর জানান,”ভারতীয় ব্যাটাররা শুরু থেকেই প্রায় প্রতিটি বল জোরে মারতে গিয়ে দ্রুত উইকেট হারায়। প্রতিপক্ষের খেলা দেখে শিক্ষা নেওয়া উচিত ছিল, কিন্তু ভারতীয় ব্যাটাররা সেই চেষ্টা করেনি।” এছাড়াও তিনি বলেন,”এই ধরনের খেলায় শুধু আক্রমণ করলেই হয় না, ধৈর্য ও বুদ্ধিও দরকার। পরিস্থিতি বুঝে খেলার ক্ষমতা না থাকলে বড় লক্ষ্য তাড়া করা কঠিন হয়ে যায়।”

advertisement

আরও পড়ুনঃ Team India Semi final Equation: প্রথমে ব্যাট করলে আর রান তাড়া করলে জিম্বাবুয়েকে কত ব্যবধানে হারাতে হবে ভারতকে? রইল NRR ঠিক করার অঙ্ক

সেরা ভিডিও

আরও দেখুন
চুরির আগে নিষ্ঠাভরে প্রণাম! দুঃসাহসিক চুরি প্রাচীন মন্দিরে? ভাইরাল সিসিটিভি ফুটেজ
আরও দেখুন

মূলত ব্যাটিং ব্যর্থতার কারণেই ভারতের হার বলে মনে করেন তিনি। গাভাসকর বলেন,কঠিন মাঠে ভালো ফল করতে হলে অহংকার দূরে রেখে প্রতিপক্ষের কৌশল থেকে শেখা জরুরি। ভবিষ্যতে সাফল্য পেতে হলে ভারতকে আরও সংযত, পরিকল্পিত ও দায়িত্বশীল ব্যাটিং করতে হবে, তা নাহ লে ফের খারাপ ফল ভোগ করতে হবে।”

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
ভারতের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে রেগে লাল গাভাসকর! দাগলেন একের পর এক তোপ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল