TRENDING:

IND vs PAK: দ্বিতীয় ভারতীয় হিসেবে এই কীর্তি! পাকিস্তানের বিরুদ্ধে বোলার হিসেবে অনন্য নজির গড়লেন তিলক ভার্মা

Last Updated:

India vs Pakistan: কলম্বোতে রবিবার টি২০ বিশ্বকাপে একতরফা ম্যাচে পকিস্তানকে আরও একবার হেলায় উড়িয়ে দিয়ে সহজ জয় পেয়েছে টিম ইন্ডিয়া।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলম্বোতে রবিবার টি২০ বিশ্বকাপে একতরফা ম্যাচে পকিস্তানকে আরও একবার হেলায় উড়িয়ে দিয়ে সহজ জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ব্যাটে-বলে কোনো বিভাগেই ভারতের সামনে দাঁড়াতে পারেনি পাকিস্তান। ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে বল করতে এসে দুর্দান্ত কৃতিত্ব গড়েছেন তিলক ভার্মা। নিজের করা ওভারের প্রথম বলেই তিনি আউট করেন শাদাব খানকে। এই উইকেটের মাধ্যমে তিনি বিরল এক তালিকায় নাম লেখান। টি২০ বিশ্বকাপ ইতিহাসে প্রথম বলেই উইকেট নেওয়া ভারতীয় বোলারদের মধ্যে তিনি হলেন দ্বিতীয়।
News18
News18
advertisement

এর আগে এই নজির গড়েছিলেন আর্শদীপ সিং। ২০২২ সালে মেলবোর্নে পাকিস্তানের বিপক্ষে নিজের প্রথম ম্যাচেই প্রথম বলে তিনি আউট করেছিলেন বাবর আজমকে। ফলে তিলকের এই সাফল্য ভারতীয় ক্রিকেটে বিশেষ গুরুত্ব পাচ্ছে। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও এই সাফল্য তরুণ ক্রিকেটার হিসেবে তাঁর আত্মবিশ্বাস আরও বাড়াবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

advertisement

ভারত-পাকিস্তান ম্যাচে শুধু তিলক নন, অন্য বোলাররাও দারুণ পারফরম্যান্স দেখান। হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহ, অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তী প্রত্যেকে দুটি করে উইকেট নেন। কুলদীপ যাদবও তিন ওভারে মাত্র ১৪ রান দিয়ে একটি উইকেট তুলে নেন। দলের সম্মিলিত বোলিং শক্তিতেই পাকিস্তানকে কম রানে আটকে রাখা সম্ভব হয়।

আরও পড়ুনঃ IND vs PAK: পাকিস্তান হারিয়ে বিশ্বরেকর্ড ভারতের! যা আর কোনও দেশ পারেনি ক্রিকেট ইতিহাসে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিনামূল্যে নিজের পছন্দমতো পোশাক! পুরুলিয়ায় ৩ দিনের ‘বিনা পয়সার বাজার'
আরও দেখুন

এই জয়ের ফলে ভারত ৬১ রানে ম্যাচ জিতে গ্রুপ এ থেকে প্রথম দল হিসেবে সুপার এইটে জায়গা নিশ্চিত করে। পাশাপাশি টি২০ বিশ্বকাপ ইতিহাসে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ের সংখ্যা বেড়ে দাঁড়ায় আটে। ফলে এই ম্যাচ শুধু জয়ই নয়, পরিসংখ্যানের দিক থেকেও ভারতের জন্য স্মরণীয় হয়ে রইল। বর্তমানে টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ফল ৮-১।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs PAK: দ্বিতীয় ভারতীয় হিসেবে এই কীর্তি! পাকিস্তানের বিরুদ্ধে বোলার হিসেবে অনন্য নজির গড়লেন তিলক ভার্মা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল