TRENDING:

Pakistan Blue Print Out: ভারতের বিরুদ্ধে কোন ব্লুপ্রিন্টে ছক সাজাচ্ছে পাকিস্তান, খবর ফাঁস হয়ে গেল খোদ পাক ক্যাম্পের অন্দরমহল থেকেই

Last Updated:

Ind vs Pak: নিজেরা ধরে রাখতে পারল না নিজেদের গোপন রণনীতি, ভারত এখন জেনে গেছে পাকিস্তানের ছক এবার নিজের মতো দল সাজাবে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ভারতের বিরুদ্ধে ম্যাচ শুধুমাত্র আর পাঁচটা ম্যাচ নয় এটা এক সম্মানের লড়াই৷ এই ম্যাচে যারা জেতে তাদের মনোবল কয়েক গুণ হুড়মুড়িয়ে বেড়ে যায়৷ ভারতের বিরুদ্ধে এক অন্য ব্লু প্রিন্ট সাজাচ্ছে পাকিস্তান থিঙ্ক ট্যাঙ্ক৷ সূত্রের খবর পাকিস্তান চার স্পেশালিস্ট বোলার নিয়ে নামবে ভারতের বিরুদ্ধে ম্যাচের জন্য৷ ২ জন পেসার এবং ২ জন স্পিনার খেলাবে পাকিস্তান৷
পাকিস্তানের প্লেয়িং ইলেভেনের ছক ফাঁস
পাকিস্তানের প্লেয়িং ইলেভেনের ছক ফাঁস
advertisement

পাকিস্তান দলের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, প্রধান কোচ মাইক হেসন এবং অধিনায়ক সলমান আলি আগা বিশেষজ্ঞ স্পিনার আবরার আহমেদ এবং উসমান তারিক এবং শাহিন শাহ আফ্রিদি এবং সলমান মির্জার মতো দুই বিশেষজ্ঞ ফাস্ট বোলারকে নিয়ে ম্যাচে নামতে আগ্রহী। সেক্ষেত্রে একজন তারকা অলরাউন্ডারের ওপর নেমে আসতে পারে বাদ যাওয়ার খাঁড়া৷  টিম ম্যানেজমেন্ট শাদাব খান, মহম্মদ নওয়াজ এবং ফাহিম আশরাফের মধ্যে থেকে একজন অলরাউন্ডারকে বাদ দেওয়ার বিষয়ে কড়া সিদ্ধান্ত নিতে পারে।

advertisement

আরও পড়ুন – Handshake Between Ind and Pak: হাত মেলাবে ভারত, সূর্যকুমারকে চারদিক থেকে ঘিরে ধরলেন পাক সাংবাদিকরা, মুখে ঝামা ঘষে দেওয়া উত্তর ভারত অধিনায়কের

“টিম ম্যানেজমেন্টের একমাত্র সমস্যা হল: যদি তারা চারজন বিশেষজ্ঞ বোলার নিয়ে মাঠে নামে, তাহলে ফাহিম, শাদাব এবং নওয়াজের মধ্যে কে বাইরে থাকবে তা তাদের সিদ্ধান্ত নিতে হবে,” সূত্রটি জানিয়েছে। তিনি বলেন, সায়িম আইয়ুব, সাহাবজাদা ফারহান, সালমান আলি আগা, বাবর আজম এবং উসমান খান শীর্ষ পাঁচটি পজিশনে থাকায়, টিম ম্যানেজমেন্টকে সিদ্ধান্ত নিতে হবে কাকে ছয় এবং সাত নম্বরে খেলবেন, তার পর চার বোলার।

advertisement

সূত্র জানিয়েছে, নওয়াজের বাইরে থাকার সম্ভাবনা রয়েছে কারণ তিনি একজন বাঁহাতি স্পিনার এবং ভারতের অভিষেক শর্মা, ঈশান কিষাণ, তিলক ভার্মা, শিবম দুবে, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব এবং অর্শদীপ সিং-এর মতো বাঁহাতি ব্যাটসম্যান রয়েছে।

সূত্র শুধু কোন প্লেয়ার খেলবে সেটাই জানায়নি, পাশাপাশি কোন অঙ্কে প্লেয়ার বাছাই হয়েছে তাও জানিয়ে দিয়েছে, তিনি বলেছেন, “ফাহিমকে খেলানোটাই বুদ্ধির, কারণ সে ভাল ব্যাটিং ফর্মে আছে এবং প্রয়োজনে তৃতীয় পেসার হবে এবং শাদাব যার লেগ স্পিন সাউথ প ব্যাটসম্যানদের বিরুদ্ধে কাজে লাগবে৷” তিনি আরও বলেন, আবরার, উসমান, শাদাব এবং সাইম আইয়ুব স্পিন বিকল্প হিসেবে থাকায়, টিম ম্যানেজমেন্ট আত্মবিশ্বাসী যে তারা ভারত বনাম পাকিস্তান হাই প্রোফাইল ম্যাচে নওয়াজকে ছাড়াই গেম পরিচালনা করতে পারবে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরুলিয়ার রঘুনাথপুর পৌরসভায় ‘অম্রুত-টু’ প্রকল্পে ৮৪ কোটি টাকার জল সরবরাহের উদ্যোগ
আরও দেখুন

তবে এই কথার পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন যে রবিবার প্রেমাদাসা স্টেডিয়ামের পিচটি চূড়ান্তভাবে দেখার পরে এবং আবহাওয়া কেমন থাকে তা দেখার পরে সিদ্ধান্তে পরিবর্তন করতে পারে পাক থিঙ্ক ট্যাঙ্ক৷

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Pakistan Blue Print Out: ভারতের বিরুদ্ধে কোন ব্লুপ্রিন্টে ছক সাজাচ্ছে পাকিস্তান, খবর ফাঁস হয়ে গেল খোদ পাক ক্যাম্পের অন্দরমহল থেকেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল