TRENDING:

সুপার এইটে মেগা ফাইট! ভারত-দক্ষিণ আফ্রকার মুখোমুখি সাক্ষাতে এগিয়ে কে?

Last Updated:

IND vs SA: গতবারের পর এবার প্রোটিয়াদের সামনে বদলার ম্যাচ, অপরদিকে ভারতের সামনে ইতিহাসের পুনরাবৃত্তি করার হাতছানি। এবারের প্রতিযোগিতায় দুই দলই এখন পর্যন্ত দুর্দান্ত ফর্মে থাকায় ম্যাচটি ঘিরে উত্তেজনা তুঙ্গে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
টি২০ বিশ্বকাপ ২০২৬–এর সুপার–৮ পর্বের লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। ভারতীয় দল তাদের অভিযান শুরু করবে ২২ ফেব্রুয়ারি, যেখানে প্রথম ম্যাচেই মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। গত টি-২০ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দেশ। জয় পেয়েছিল ভারত। এবার প্রোটিয়াদের সামনে বদলার ম্যাচ, অপরদিকে ভারতের সামনে ইতিহাসের পুনরাবৃত্তি করার হাতছানি। এবারের প্রতিযোগিতায় দুই দলই এখন পর্যন্ত দুর্দান্ত ফর্মে থাকায় ম্যাচটি ঘিরে উত্তেজনা তুঙ্গে।
News18
News18
advertisement

গ্রুপ পর্বে ভারত চার ম্যাচের চারটিতেই জয় পেয়েছে। তারা যুক্তরাষ্ট্র, নামিবিয়া, পাকিস্তান ও নেদারল্যান্ডস–কে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে পরের ধাপে উঠেছে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকাও সমান দাপট দেখিয়ে চার ম্যাচে চার জয় পেয়েছে, যেখানে তারা নিউজিল্যান্ড, আফগানিস্তান, কানাডা ও সংযুক্ত আরব আমিরশাহিকে হারিয়েছে।

ইতিহাসের দিক থেকেও ভারত কিছুটা এগিয়ে। টি২০ বিশ্বকাপে দুই দলের মধ্যে মোট সাতটি ম্যাচ হয়েছে, যার মধ্যে পাঁচটিতে জিতেছে ভারত এবং দুটিতে জিতেছে দক্ষিণ আফ্রিকা। এই প্রতিযোগিতায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের সর্বোচ্চ স্কোর ১৮৬ এবং সর্বনিম্ন ১১৮। বিপরীতে ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ ১৭২ এবং সর্বনিম্ন ১১৬ রান।

advertisement

আরও পড়ুনঃ T20 World Cup 2026: সামনে কঠিন লড়াই! কোন অঙ্কে সুপার এইট থেকে সেমিফাইনালে যেতে পারে ভারত?

সেরা ভিডিও

আরও দেখুন
আদ্রার যুবকের ছাদবাগানে বাহারি গাছের সম্ভার, বাড়িতে ইনডোর প্ল্যান্ট রাখার সুফল জানেন!
আরও দেখুন

সামগ্রিক টি২০ আন্তর্জাতিক পরিসংখ্যানে দুই দলের মধ্যে মোট ৩১টি ম্যাচ হয়েছে। সেখানে ভারত জিতেছে ১৮টি, দক্ষিণ আফ্রিকা ১২টি, আর একটি ম্যাচের ফল হয়নি। পরিসংখ্যান ভারতের পক্ষে থাকলেও বর্তমান ফর্ম বিবেচনায় দক্ষিণ আফ্রিকাও সমান শক্ত প্রতিদ্বন্দ্বী। তাই সুপার–৮–এর এই ম্যাচ যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তা বলাই যায়।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
সুপার এইটে মেগা ফাইট! ভারত-দক্ষিণ আফ্রকার মুখোমুখি সাক্ষাতে এগিয়ে কে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল