TRENDING:

Eng vs NZ: অপ্রতিরোধ্য ইংল্যান্ড, হারের ফলে সেমি অনিশ্চিত কিউয়িদের, সুপার এইটে নাটকীয় জয় থ্রি লায়ন্সের

Last Updated:

Eng vs NZ: ১৯.৩ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড৷ এদিনের হারের ফলে নিউজিল্যান্ডের সেমিফাইনালের টিকিট এখনও নিশ্চিত হল না৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: নিউজিল্যান্ডের প্রায় জিতে যাওয়া ম্যাচ হাত ফসকে ইংল্যান্ডের ঝোলায় চলে গেল উইল জ্যাকস এবং রেহান আহমেদ এক বিস্ফোরক জুটির হাত ধরে৷ ১১৭ রানে ৬ উইকেট হারানো ইংল্যান্ড যখন হাঁসফাঁস করছিল তখন সপ্তম উইকেটে ইংলিশ প্লেয়ারদের জটি জয় ছিনিয়ে নিয়ে যায় কিউয়ি শিবির থেকে৷ ইংল্যান্ড ইতিমধ্যেই সেমিফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছে এদিনের জয়ের ফলে টানা ৫টি ম্যাচ জিতে রইল ইংল্যান্ড৷ এদিন জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ১৬১ করে নেয় ৩ বল বাকি থাকতে ৪ উইকেটে ম্যাচ জিতে যায়৷
৪ উইকেটে জিতল ইংল্যান্ড
৪ উইকেটে জিতল ইংল্যান্ড
advertisement

এদিন টসে জিতে নিউজিল্যান্ড ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়৷ এদিন ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রান করেছিল৷ কিউয়িদের হয়ে গ্লেন ফিলিপ সর্বোচ্চ ২৮ বলে ৩৯ রান করে৷ এছাড়া টিম সেইফার্ট, ৩৫ ও ফিন অ্যালেন ২৯ রান করেন৷ ইংলিশ বোলাদের সামনে এদিন স্বচ্ছন্দ ছিল না নিউজিল্যান্ড৷ তাও সকলের মিলিজুলি প্রয়াসে রানটা ভদ্রস্থ ১৫৭ রানে পৌঁছয়৷

advertisement

আরও পড়ুন – India’s Chance Of Semi Final: বিপজ্জনক ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের ৫টি চ্যালেঞ্জ, সেমিফাইনালে ওঠার স্বপ্ন ভাঙতে লাগবে না কোনও সময়

জোফ্রা আর্চার কোনও উইকেট না পেলেও, আদিল রশিদ, উইল জ্যাকস, রেহান আহমেদ ২ টি করে উইকেট পান৷

এদিকে রান তাড়া করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে বাড়ি পাঠিয়ে দিয়ে ইংল্যান্ডকে প্রাথমিক ঝটকা দেয় নিউজিল্যান্ড৷  কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ৮-এর লড়াইয়ে ১৬০ রানের প্রতিযোগিতামূলক লক্ষ্য নির্ধারণের পর, খেলার মাঝামাঝি সময়ে ইংল্যান্ডের রান ছিল ৬৪/৪৷

advertisement

প্রথম দুই ওভারে পেসার ম্যাট হেনরি এবং লকি ফার্গুসনের দুর্দান্ত আক্রমণে ইংল্যান্ডের রান ২/২ এ নেমে আসে। এরপর গ্লেন ফিলিপস হ্যারি ব্রুক এবং জ্যাকব বেথেলের মধ্যে তৃতীয় উইকেটের সম্ভাবনাময় জুটি ভেঙে দেন। তিনি ফর্মে থাকা ইংল্যান্ড অধিনায়ককে আউট করেন। পরের ওভারে বেথেলকে আউট করার জন্য তিনি একটি দুর্দান্ত ক্যাচও ধরেন। এরপরে ইংল্যান্ড অবশ্য উইল জ্যাকস, রেহান আহমেদ জুটিকে আটাকাতে পারেনি কিউয়ি বোলাররা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সুন্দরবনের নোনা মাটিতে রঙিন ফলের চাষ, স্বল্প খরচে মালামাল কৃষকরা, ঘরে আসছে মোটা টাকা
আরও দেখুন

১৯.৩ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড৷ এদিনের হারের ফলে নিউজিল্যান্ডের সেমিফাইনালের টিকিট এখনও নিশ্চিত হল না৷

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Eng vs NZ: অপ্রতিরোধ্য ইংল্যান্ড, হারের ফলে সেমি অনিশ্চিত কিউয়িদের, সুপার এইটে নাটকীয় জয় থ্রি লায়ন্সের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল